1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় সাকিব আল হাসান ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধী ভিক্ষুকদের মাঝে নগদ অর্থ ও ত্রান বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন কক্সবাজারে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের চার দিনের আনন্দ ভ্রমণ সম্পন্ন জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার মনোহরগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে ডাকাতিদের হামলায় শিকার ওমর ফারুক মাগুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত 

মাগুরায় সাকিব আল হাসান ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধী ভিক্ষুকদের মাঝে নগদ অর্থ ও ত্রান বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২০
  • ৩৩১ বার

মোঃসাইফুল্লাহ/ মাগুরায় বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে শতাধিক অস্বচ্ছল,গরীব ও প্রতিবন্ধী ভিক্ষুকদের মাঝে নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে । শহরের কলেজ পাড়ায় সাকিব আল হাসানের বাস ভবন প্রাঙ্গনে১৬ মে শনিবার বেলা ১১ টার দিকে নগদ অর্থ সহায়তা ও ঈদ উপহার বিতরণ করা হয় । এ সময় সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিল ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি উপস্থিত ছিলেন ।
সাকিবের বাবা মাশরুর রেজা কুটিল জানান -করোনা পরিস্থিতিতে সাকিব আল হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে মাগুরায় অসহায় ,গরীব ও অস্বচ্ছল খেলোয়াড়দের মাঝে খাদ্য বিতরণ অব্যাহত রয়েছে । আমরা শুধু পৌরসভা নয় ইউনিয়ন পর্যায়েও খাদ্য সামগ্রী বিতরণ করছি । আজ শনিবার শহরের শতাধিক ভিক্ষুককে দেয়া হলো নগদ অর্থ সহায়তা ও খাদ্য সামগ্রী । এখানে প্রতি পরিবারের প্রতি প্যাকেটে ৫কেজি চাল,ডাল ১কেজি,লবন ৫’শ গ্রাম,তেল ৫’শ গ্রাম,সেমাই ১ প্যাকেট,চিনি ১কেজি ,সাবান ১টা ও প্রত্যেককে নগদ ৫’শ টাকা বিতরণ করা হয়েছে । তিনি আরো জানান ,আগামীতে সহায়তা অব্যাহত থাকবে । আমরা চাই এই করোনা কালে অসহায় মানুষের পাশে থাকবে সাকিব আল হাসান ফাউন্ডেশন । দেশের এই ক্রান্তিকালে সাকিব আল হাসান ফাউন্ডেশনের মত এলাকার বিত্তশালীরা ও সামাজিক সংগঠন মানবতার সেবাই আরো এগিয়ে আসবেন এমনটাই প্রত্যাশা সবার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net