1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাই গার্মেন্টস কর্মী করোনায় আক্রান্ত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার

মীরসরাই গার্মেন্টস কর্মী করোনায় আক্রান্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৩৪০ বার

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা:
মীরসরাইয়ে আরো একজন করোনা রোগী সনাক্ত হয়েছে। তার নাম ফজলুল করিম (৪২)। সে উপজেলার ৭ নং কাটাছড়া ইউনিয়নের মুন্সি বাড়ির এরাদুল হকের পুত্র। বর্তমানে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে শুক্রবার দুপুরে ওই বাড়িতে ছুটে গেছেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। তিনি ওই ব্যক্তির পরিবারের লোকজনকে হোম কোয়ারিন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন। এই রোগী সহ মীরসরাই উপজেলায় এ পর্যন্ত ৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। তার মধ্যে দুইজন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

জানা গেছে, আক্রান্ত ফজলুল করিম চট্টগ্রাম শহরের ইপিজেড এলাকায় ইয়ংওয়ানে চাকুরী করতেন। তার শারীরিক অবস্থা খারাপ দেখা দিলে গত ১০ মে চট্টগ্রাম বিআইটিআইডি’তে নমুনা দিয়ে বাড়িতে চলে আসে। নমুনা দেয়ার সময় সে চট্টগ্রাম শহরের ঠিকানা ব্যবহার করেন। কাল তার ব্যক্তিগত মোবাইলে করোনা পজিটিভ এর ফলাফল আসে। এরপর আজ স্বপ্রনোধিত হয়ে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছেন।

মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, করোনায় আক্রান্ত কাটাছড়ার ওই ব্যক্তির বাড়িতে গিয়ে পরিবারের সবাইকে হোম কোয়ারিন্টাইনে থাকার নির্দেশ দিয়েছি। শনিবার (১৬ মে) বাড়ির অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net