1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজধানীর যে ১৭৮ স্পটে ছড়িয়েছে করোনাভাইরাস - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়ায় ৭ মণ ওজনের শাপলাপাতা মাছ ধরে ৯০ হাজার টাকায় বিক্রি ষ নোয়াখালীর কবিরহাটে মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা  মাগুরায় প্রকাশ্য দিবালোকে গৃহবধূকে কুপিয়ে জখম! মাগুরায় দিনভর বিভিন্ন সভা ও এল এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হাজারো সুবিধাবঞ্চিতদের পাশে ‘সিগনেচার বাংলা’ নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান – ২০২৬ নোটিশ ছাড়া উচ্ছেদের অভিযোগ সিডিএর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে ক্ষতিপূরণ ও তদন্তের দাবি দেবিদ্বারে ভুয়া সংবাদপত্রের কাটিং ছড়িয়ে সাংবাদিক জনি ফারুককে হেয় করার চেষ্টা ৬ জুনের আগে ইউপি ভোট শেষ করতে সম্মত সবাই: ইসি সানাউল্লাহ বাসের ইউটার্নে বাড়ছে যানজট

রাজধানীর যে ১৭৮ স্পটে ছড়িয়েছে করোনাভাইরাস

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২০
  • ৩৯৯ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
দেশে করোনাভাইরাসের বিস্তার ঘটছে। তবে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। রাজধানী ঢাকা দিন দিন বিপজ্জনক হয়ে উঠছে। প্রথমদিকে রাজধানীর কিছু এলাকাকে রেডজোন হিসেবে ঘোষণা করা হয়। যতই দিন যাচ্ছে এই চরম ঝুঁকিপূর্ণ এলাকা বা রেডজোনের সংখ্যা বাড়ছে।
আইইডিসিআরের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে মোট আক্রান্তদের মধ্যে রাজধানীর ১৭৮ স্থানে সর্বোচ্চ ছয় হাজার ১৬২ জন অর্থাৎ ৫৮ দশমিক ২৮ শতাংশ করোনা রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, রাজধানীতে মোট ১৭৮টি স্থানে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এলাকা ভেদে এ সংখ্যা একজন থেকে সর্বোচ্চ ২০০ জন রয়েছেন।
রাজধানীতে যেসব এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে তার মধ্যে রয়েছে আব্দুল্লাহপুর, আফতাবনগর, আদাবর,আগারগাঁও, আমিনবাজার, আরামবাগ, আরমানিটোলা, আসাদগেট, আজিমপুর, বাবুবাজার, বাড্ডা, বেইলি রোড, বকশিবাজার, বারিধারা, বনশ্রী বনানী, বাংলামোটর, বংশাল , বানিয়ানগর, বাসাবো, বসুন্ধরা, ক্যান্টনমেন্ট, চানখারপুল, চকবাজার, দনিয়া, ডেমরা , ধানমন্ডি, ধলপুর, ধোলাইপাড়, ধোলাইখাল, দয়াগঞ্জ, এলিফ্যান্ট রোড. ইস্কাটন ফার্মগেট, গেন্ডারিয়া, গোড়ান, গোলাপবাগ, গোপীবাগ, গ্রীনরোড, গুলিস্তান, হাজারীবাগ, যাত্রাবাড়ী, জিগাতলা, জুরাইন, কল্যাণপুর, কলাবাগান, কাকরাইল, কাঠালবাগান, কমলাপুর, কামরাঙ্গীরচর, লালবাগ, লক্ষীবাজার, মালিবাগ, মান্ডা, মানিকনগর, মিরপুরের বিভিন্ন এলাকা, , মিটফোর্ড, মগবাজার, মহাখালী, মোহাম্মদপুর, মতিঝিল,, মুগদা, পল্টন , রাজারবা, রামপুরা, রমনা, শাজাহানপুর, সায়েদাবাদ, উত্তরা এবং ওয়ারী।
রাজধানী বাদে ঢাকা বিভাগে করোনা রোগী দুই হাজার ৫১৫ জন অর্থাৎ ২৩ দশমিক ৭৯ শতাংশ। এর বাইরে চট্টগ্রামে ৫৭৬ জন, সিলেটে ১৬৩, রংপুরে ২৬৩, খুলনায় ২১১, ময়মনসিংহে ৪০০, বরিশালে ১৩০ এবং রাজশাহীতে ১৫৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net