1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে বাড়ি ঘরে সন্ত্রাসী হামলায় আহত-১০ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

শ্রীনগরে বাড়ি ঘরে সন্ত্রাসী হামলায় আহত-১০

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ৩৩০ বার

আব্দুর রকিব, মুন্সীগঞ্জঃ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রীনগরে বাড়ি ঘরে সন্ত্রাসী হামলার ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। গত ২৭ মে বুধবার সকাল সারে ১০ টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের জগন্নাথ পট্রি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও এালাবাসী সূত্রে জানাযায়, একই গ্রামের পাশর্^বতি জলিল শেখের ছেলে মোক্তার হোসেনের কাছে মুদিদোকানদার মৃত আছান ফকিরের ছেলে আঃ মালেক ফকির পাওনা ২ হাজার টাকা চায়। এতে ক্ষিপ্ত হয়ে মোক্তার হোসেন উল্টো মালেকের কাছে ৩০ হাজার টাকা পায় বলে দাবি করে। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতম্বনা বাধে। একপর্যায়ে মোক্তার হোসেন মুদিদোকানি আঃ মালেক ফকির(৭৩)কে মারধর শুরু করে। মারধরের খবর শুনে মালেক ফকিরের নিকট আত্বিয় স্বজন ঘটনা স্থলে ছুটে এলে তাদেরকেও মোক্তার, তার ভাই হান্নান ও আক্তার মারধর শুরু করলে তারা নিজ বাড়িতে চলে আসে। কিছুক্ষনপর মোক্তার হোসেনের নেতৃত্বে আক্তার,হান্নান, রনি,সৈয়দ,সেরাজুল,সবুজসহ প্রায় ৩০/৪০ জনের একটি সংঘবদ্ধদল টেটা, রামদা, লোহার রড,বাশের লাঠি নিয়ে সন্ত্রাসী কায়দায় আঃ মালেক ফকির সহ তার ভাইদের ৪ টি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। এসয় মালেক ফকির(৭৩), খালেক ফকির(৮৭), আঃ হালিম ফকির(৭০), সালাম ফকির(৬৫), খোরশেদ আলম(৩৮),মোতাহার হোসেন(৪০) বাতেন(৩৭), রেহানা(৬০) আনোয়ারা(৪০)সহ প্রায় ১০ জন আহত হয়। টেটার কোপে হালিম ফকির ও রামদয়ের কোপে মালেক ফকির, ছালেম ফকির মারাত্বক আহত হয়। আহত অবস্থায় তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান হয়েছে। এছারা অন্যান্যদেরকে প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে ফিরে যায়। হামলার ঘটনা বিষয়ে মোবাইলফোনে মোক্তার হোসেনের কাছে জানতে চাইলে তিনি তার মোবাইলটি রিসির্ভ করে সাংবাদিক শোনার পর কেটে দেন। এ ব্যপারে বাঘরা ফারির ইনচার্জ এস আই আজিজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, উভয় পক্ষ মামলা করেছে। এ ঘটনায় মোক্তারের ভাই হান্নান ও আক্তারকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net