1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সন্দ্বীপে দ্বিতীয় দফায় পেশাজীবীদের পিপিই উপহার দিলো ছাত্রলীগ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

সন্দ্বীপে দ্বিতীয় দফায় পেশাজীবীদের পিপিই উপহার দিলো ছাত্রলীগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ৩৪৪ বার

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে
করোনাভাইরাস মোকাবেলায় নিয়োজিত পেশাজীবীদের দ্বিতীয় দফায় নিজস্ব অর্থায়নে পিপিই উপহার দিয়েছে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোক্তাদের মাওলা ফয়সাল।

মঙ্গলবার (১২ মে) সন্দ্বীপের বিভিন্ন জায়গায় কর্মরত এমবিবিএস ডাক্তার, পল্লী চিকিৎক, সরকারী চাকুরীজীবি, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীদের মাঝে ৬০ সেট পিপিই বিতরণ করা হয়।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা মোক্তাদের মাওলা ফয়সাল বলেন, বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মোকাবেলায় সামনে থেকে যুদ্ধ করছেন ডাক্তার, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীরা। তারা যদি নিজেরা সুস্থ্য থাকেন তবে আমাদেরকে ভালোভাবে সেবা দিতে পারবেন। তাই এই বিষয়টি মাথায় রেখে তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য দ্বীপরত্ন আলহাজ মাহফুজুর রহমান মিতা এম.পি মহোদয়ের পক্ষ থেকে পিপিই উপহার দিয়েছি।

প্রসঙ্গত, এর আগে এই ছাত্রনেতা গত ২৯ এপ্রিল প্রথম দফায় নিজস্ব অর্থায়নে উপজেলা প্রশাসন, থানা ও দ্বীপে কর্মরত সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন পেশাজীবীদের মাঝে পিপিই বিতরণ করেন। যা সব মহলে প্রশংসিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net