1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাবেক ছাত্রলীগ সভাপতি রিপনের ব্যক্তিগত উদ্যোগে করোনা মোকাবেলায় সাঘাটা উপজেলার কর্মহীন অসহায় দু:স্থ ১ হাজার পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

সাবেক ছাত্রলীগ সভাপতি রিপনের ব্যক্তিগত উদ্যোগে করোনা মোকাবেলায় সাঘাটা উপজেলার কর্মহীন অসহায় দু:স্থ ১ হাজার পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২০
  • ২৭৫ বার

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি :
ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনের ব্যক্তিগত উদ্যোগে শনিবার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২৮টি গ্রামে ১ হাজার কর্মহীন অসহায় দু:স্থ পরিবারের মধ্যে মানবিক সহায়তা প্রদানের এক অনন্য অবদান রেখেছেন। পবিত্র ঈদ-উল ফিতর ও করোনা ভাইরাস মোকাবেলায় তার পক্ষ থেকে এ সমস্ত অসহায় পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেন জেলা ও সাঘাটা উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল ১০ কেজি, আলু ও সাবান। যা একটি পরিবারের ১০ দিন পর্যন্ত চলবে। প্রসঙ্গত উলে¬খ্য যে, পবিত্র ঈদ-উল ফিতরের পূর্ব পর্যন্ত সাঘাটা ও ফুলছড়ি উপজেলার প্রতিটি ইউনিয়নের মাহমুদ হাসান রিপনের পক্ষ থেকে এই ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আরেফিন টিটু, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান শাহীনুর ইসলাম সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net