1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সুন্দরবনের ফাঁদসহ হরিণ শিকারী আটক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেফতার মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল সুপেয় পানির আওতায় বান্দরবানের পাঁচ হাজার মানুষ নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

সুন্দরবনের ফাঁদসহ হরিণ শিকারী আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২ মে, ২০২০
  • ২৮০ বার

নইন আবু নাঈমঃ
পূর্ব সুন্দরবনের ডিমের চরে অভিযান চালিয়ে দুই হরিণ শিকারীকে আটক করেছে বনবিভাগ। এ সময় তাদের কাছ থেকে হরিন শিকারের কাজে ব্যবহৃত ১৫শত ফুট নাইলনের ফাঁদ জব্দ করা হয়।
আটককৃত শিকারীরা হচ্ছে, পাথরঘাটা উপজেলার পদ্মা সুলিজ এলাকার খালেক মুন্সির পুত্র শফিক মুন্সি (২৮) ও বাদুরতলা গ্রামের ফজলুল হক হাওলাদারের পুত্র মনির হাওলাদার (২৭)। শুক্রবার দুপুরে তাদের আটক করে বনে তল্লাশী চালানো হয়। শনিবার দুপুরে তাদের শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়।
বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ জয়নাল আবেদীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীরা ডিমের চরে অভিযান চালায়। শুক্রবার ভোররাত থেকে বনে তল্লাশী চালানোর পরে দুপুরের সময় ওই দুই শিকারীকে আটক করতে সক্ষম হন তারা। এসময় হরিণ শিকারের জন্য বনের মধ্যে পেতে রাখা ১৫ শত ফুট নাইলনের ফাঁদ জব্দ করা হয়। পরে ওই ফাঁদে কোন হরিণ ধরা পরেছে কিনা তা খুঁজতে বনে তল্লাশী চালান তারা। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net