1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সেনাবাহিনীর তৎপড়তা ৭১ এর রণাঙ্গণের আরেক চিত্র যেন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি আনোয়ারায় তিন দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও রক্তদান কর্মসুচির উদ্ভোধন মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সেনাবাহিনীর তৎপড়তা ৭১ এর রণাঙ্গণের আরেক চিত্র যেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২০
  • ৩২৪ বার

মো:সাদ্দাম হো‌সেন,ঠাকুরগাঁও:ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে অসহায় মুক্তিযোদ্ধা,দরিদ্র,কর্মহীন ও দুঃস্থ ৬৫৫ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী , সিনেটাইজার, মাস্কসহ সুরক্ষা সামগ্রি বিতরণ করা হয়েছে। সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে রোববার দুপুরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে.কর্নেল জে এ এম বখতিয়ার উদ্দীন,পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন মেজর ফাহাদ,ক্যাপ্টেন ইরফান,ক্যাপ্টেন শিহাব,ইউপি চেয়ারম্যান আলা উদ্দীন মাষ্টার প্রমুখ।

প্রত্যন্ত গ্রামের বীর বর্ষিয়ান মুক্তিযোদ্ধা ক্ষয়রাম বর্মন বলেন, তরুণ সেনাসদস্যদের এ তৎপড়তা আমাকে ৭১ এর রণাঙ্গনের কথা মনে করিয়ে দিচ্ছে,আমরাও সেসময় দেশকে বাঁচাতে এরকম প্রাণ হাতে নিয়ে ছুটে বেড়িয়েছি। করোনা যুদ্ধ যেন নতুন করে এক মুক্তিযুদ্ধ, একথা বলে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন।
সেনা সদস্যদের নিজেদের খাদ্যদ্রব্য ,উৎসব ভাতা ও কিছু চ্যারিটি সংগঠনের অর্থ দিয়ে এ ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানান লে.কর্নেল বখতিয়ার উদ্দীন।তিনি বলেন,মূলত সামাজিক দূরত্ব রক্ষার কাজ করলেও মানুষকে বাঁচাতে ক্ষেত্রবিশেষে বাড়ি বাড়ি ত্রাণ ও সুরক্ষা সামগ্রী পৌঁছে দেয়ার কাজও সেনাসদস্যরা করছে। মূলত এ লড়াইটা পুরো বাংলাদেশ করছে, আমরা সব সময় তাঁদের সাথে আছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net