1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এক বুজুর্গের কান্না - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের জন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা জন্মদিনে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ মনোহরগঞ্জে স্বাধীনতার ৫৫ বছর পর উন্নয়নের ছোঁয়া লাগলেও সড়কের কাজ চলছে ধীরগতিতে  মাগুরায় ঐতিহাসিক নোমানী ময়দান রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপির মতবিনিময় সভা ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা বিসিএসের বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপির এমপি মিষ্টির পদত্যাগ মানুষের জীবনের দাম পাঁচ লক্ষ টাকা নয়’

এক বুজুর্গের কান্না

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মে, ২০২০
  • ৫৫৬ বার

♦ এক বুযুর্গ কোনো এক দোকানে কিছু পন্য
কিনতে গেলেন। পণ্য খরীদ করার পর যখন তিনি
দোকানি কে টাকা দিলেন তখন দোকানি
টাকাটা হাতে নিয়ে পরখ করতে লাগলো।
‘
কিছু সময় পর বললো বাবা!!! এটা জাল নোট।
এটা অচল। দোকানির বক্তব্য শুনে বুযুর্গ
হাউমাউ করে কাঁদতে লাগলেন।
‘
দোকানদার বললো, আপনি কাঁদবেন না। আমি
আপনাকে বিনে পয়সায় পণ্য দেবো।
‘
– না না!! আমার পণ্যের প্রয়োজন নেই।
তিনি কেঁদেই চললেন। আশে-পাশে লোকজন
জড়ো হয়ে গেলো।
‘
ভীড় ঠেলে একজন সামনে এসে বললো,
বাবাজী!!! এতো কাঁদবেন না। সে যদি
আপনাকে পণ্য নাও দেয় তাহলে আমি নিজের
টাকা দিয়ে আপনাকে
পণ্য কিনে দেবো। আপনি কান্না বন্ধ করে পণ্য
নিয়ে যান।
‘
উত্তরে তিনি বললেন, বাবা!!
পণ্য নিতে না পেরে আমি কাঁদছি না।
আমিতো এই জন্য কাঁদছি যে, আমি
ভেবেছিলাম, আমার কাছে কিছু টাকা আছে ।
আমি সেগুলোকে খাঁটি মনে করেছিলাম।
‘
কিন্তু আমি যখন সেই টাকা দোকানদারের
কাছে আনলাম, দোকানদার তা পরীক্ষা করে
বললো, এটা জাল টাকা। তখন আমার ভাবনা
এলো,
হায় হায়!!! আমি তো পৃথিবীতে যে আমল করছি
তাকে খাঁটি মনে করছি।
‘
আত্মতৃপ্তিবোধ করছি আমার
ভাণ্ডারেও বেশ আমল আছে। হাশরের মাঠে
যদি আল্লাহ আমাকে বলেন, ও বান্দা!! তুমি
যতো আমল সাথে এনেছো তার সব ভেজাল!! সব
ভেজাল!! তাহলে আমার কী হবে?
‘
পৃথিবীতে তো আমি অন্য টাকা দিয়ে পণ্য
কিনতে পারবো। কিন্তু আখেরাতে তো অন্য
আমল নেয়ারও সুযোগ পাবো না। একথা ভেবেই
আমার কান্না চলে এলো। লোকেরাও তার
কথা শুনে চিন্তিত হলো।
‘
মাঝে-মাঝে মনে ভাবনা জাগে। এইযে টুটা-
ফাটা আমল আমরা দৈনন্দিন করছি সেগুলো সব
গৃহীত হবে তো প্রভুর দরবারে?
‘
আমাদের নামায?
রোজা?সব? নাকি আকাশে ওঠার আগেই
আমাদের নাকে-মুখে নিক্ষেপ করা হচ্ছে দলা
পাকিয়ে?
‘
নিষ্কৃতি পাবো তো তাঁর দরবারে? কাল
হাসরে? ভাবলে খুব ভয় হয়।
আমাদের আমল গুলো সুন্নাতে নবীর সাথে
মিলছে তো?

হে প্রভু! আমাদেরকে নির্ভেজাল আমল করার
তৌফিক দান করো। আমিন ৷

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net