1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে টোলের নামে চাঁদাবাজি, আইনজীবীর গাড়ি ভাঙচুর - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কক্সবাজারে টোলের নামে চাঁদাবাজি, আইনজীবীর গাড়ি ভাঙচুর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মে, ২০২০
  • ৩০৮ বার

কক্সবাজার প্রতিনিধি :
ঈদের ছুটি ও প্রশাসনের ব্যস্ততার সুযোগে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালে ব্যক্তিগত যানবাহন থেকে টোলের নামে ব্যাপক চাঁদাবাজি করছে একদল উশৃংখল যুবক।

চাঁদা না দিলে গাড়ি ভাঙচুরসহ অপমানিত করছে গাড়ির মালিকদের।

সঙ্ঘবদ্ধ সিন্ডিকেটের হাত থেকে রেহায় পাচ্ছেনা গাড়ির মালিক, চালক ও সাধারণ যাত্রীরা।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এমন একটি ঘটনা ঘটেছে।

খবর পেয়ে শহর ট্রাফিক পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছার আগেই পালিয়ে যায় দুর্বৃত্তরা।
তবে, তাদের কারো পরিচয় শনাক্ত করা যায়নি।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী মোহাম্মদ আবদুল মন্নান অভিযোগ করেন, ডাক্তার দেখানোর উদ্দেশ্যে স্ত্রী-সন্তানসহ ব্যক্তিগত নোহা গাড়িতে করে তিনি শহরের দিকে যাচ্ছিলেন।

বাস টার্মিনাল পুলিশ বক্সের আগেই অতর্কিতভাবে ৪/৫ জন উশৃংখল যুবক তার গাড়ি থামাতে বলে। গাড়ি থামাতে না থামাতেই লাঠির অাঘাতে সাইট গ্লাস ভেঙে দিয়েছে তারা। চাঁদার জন্য অপমানিতও করেছে।

কক্সবাজার ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর মোঃ ইয়াছিন জানিয়েছেন, আইনজীবীর নিকট থেকে চাঁদা দাবি ও গাড়ি ভাঙচুরের বিষয়ে মুঠোফোনে অভিযোগ পাওয়ার সাথে সাথে মোবাইল টিম পাঠানো হয়।ততক্ষণে দুস্কৃতিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ভুক্তভোগী মোহাম্মদ আবদুল মন্নান জানান, বাস টার্মিনালে নির্ধারিত পার্কিংয়ের বাইরে রাস্তা থেকে টোলের নামে টাকা তোলার আইনগত বিধান নাই। এটি সম্পূর্ণ অবৈধ।
যারা টোলের নামে চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি তুলেছেন কক্সবাজারের এই সিনিয়র আইনজীবী।

উল্লেখ্য, ঈদে প্রাইভেট গাড়ি চলাচলে সরকারিভাবে কোনো বাধা না থাকলেও মানছে না পরিবহন শ্রমিক নামধারী কিছু ব্যক্তি। সরকারি নির্দেশনা অমান্যকারীদের তথ্য নিয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net