ঢাকা   ০৮:০৫:২৭ এএম, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মনোহরগঞ্জে টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ,অবরুদ্ধ চার পরিবার! সরকারি জায়গা দখলের অভিযোগ মাগুরায় শাকের হত্যা ও স্বর্ণ ডাকাতি ঘটনায় ১১জন গ্রেপ্তার, প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার কুমিল্লায় নিখোঁজ ভারতীয় শিক্ষার্থীর মরদেহ মিলল পুকুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীর মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস

কিশোরগঞ্জে তরুণ আলেমদের নিয়ে আল ইমদাদ ট্রাস্টের প্রতিদিনই ইফতার বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ৩৬৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে তরুণ প্রজন্মের আলেমদের নিয়ে আল ইমদাদ ট্রাস্টের সার্বিক ব্যবস্থাপনায় প্রতিদিনই ইফতার বিতরণ কর্মসূচি পালিত হচ্ছে।

সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত এ মহতী উদ্যোগে স্থানীয় ব্যবসায়ী ও সুধীজন সার্বিক সহযোগিতা করছেন।

ট্রাস্টের মুখপাত্র হাকিম মাওলানা আসেম আহমদ আরমান জানান, রমজানের শুরু থেকেই প্রতিদিন মুসাফির, গরিব ও নিঃস্বদের মধ্যে ইফতার বিতরণ করা হচ্ছে।

শহরের বড়বাজার, একরামপুর, বয়লা, শোলাকিয়া ইত্যাদি জনাকীর্ণ এলাকায় ইফতার বিতরণ করা হচ্ছে। এতে দরিদ্র মানুষ ছাড়াও শহরে বিভিন্ন কাজে আগত মানুষদের আপ্যায়ন করা সম্ভব হচ্ছে।

কিশোরগঞ্জের সামাজিক ও বুদ্ধিবৃত্তিক উদ্যোগ মাজহারুন-নূর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহফুজ পারভেজ জানান, উপমহাদেশের হক্কানি আলেম সমাজের মুরুব্বি হাজি ইমদাদুল্লাহ মোহাজেরে মক্কী (রহ.)-এর দাওয়াত ও তাবলিগের ভাবাদর্শ থেকে অনুপ্রেরণা গ্রহণ করে আল ইমদাদ ট্রাস্ট প্রতিষ্ঠাতা লাভ করেছে, যার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন পীর সাহেব কিশোরগঞ্জ, আল্লামা হযরত মাওলানা ইসমাঈল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি