1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কেউ এগিয়ে না আসায় পুলিশই ভ্যান চালিয়ে নিয়ে গেল বৃদ্ধের লাশ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কবিরহাটে ৬০ পিস ইয়াবা উদ্ধার : ১৪ বছরের কিশোর আটক  ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করলেন এমপি কাজল ঈদগাঁওয়ে কমিটি গঠনের জের, ঘোষিত কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনায় নাঈমা খন্দকার মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিককে মারধর করলো পুলিশ মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন   নবীনগর ভূমি অফিসে ঘুষের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকরা তালাবদ্ধ

কেউ এগিয়ে না আসায় পুলিশই ভ্যান চালিয়ে নিয়ে গেল বৃদ্ধের লাশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২০
  • ৩১৪ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী :
মহাসড়কের পাশে অজ্ঞাত বৃদ্ধের লাশ পড়ে ছিল। করোনাভাইরাসে বৃদ্ধের মৃত্য হয়েছে ভেবে ভয়ে কেউ এগিয়ে আসছিল না। এমনকি খবর পেয়ে পুলিশ একটি ভ্যানগাড়ি ডেকে আনলে, ভ্যানচালকও লাশবহনে অপারগতা জানায়। অবশেষে মরদেহটি ভ্যানে তুলে এক পুলিশ সদস্য নিজেই চালিয়ে থানায় নিয়ে যান।

ঘটনাটি ঘটেছে গাজীপুর মহানগরীর সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে। আনুমানিক ৫০-৬০ বছর বয়সী মৃত ওই বৃদ্ধের পরনে সাদা রংয়ের হাফ শার্ট, লুঙ্গি ও মাথায় সাদা রঙের টুপি ছিল।

মৃতের পরিচয় পাওয়া যায়নি জানিয়ে গাছা থানার ওসি ইসমাইল হোসেন বলেন, লাশ ময়না তদন্তের জন্য শনিবার সকালে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাছা থানার পুলিশ কনস্টেবল রুবেল মিয়া জানান, শুক্রবার রাত ২টার দিকে সাইনবোর্ড এলাকার ডিউটি করছিলেন। এ সময় তিনি মহাসড়কের উপর অজ্ঞাত এক বৃদ্ধ পড়ে রয়েছেন বলে খবর পান।

তিনি বলেন, অনেকক্ষণ ধরে তার নিথর দেহ রাস্তার পাশে পড়ে ছিল। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সন্দেহে কেউ তার পাশে যায়নি।

কনস্টেবল রুবেল মিয়া গিয়ে দেখতে পান বৃদ্ধে দেহ রক্তাক্ত। তার ধারণা অজ্ঞাত কোনো গাড়ি ওই ব্যক্তিকে চাপা দিয়েছে।

রাত গভীর হওয়ায় বৃদ্ধের দেহটি বহন করার জন্য কোনো গাড়ি পাচ্ছিলেন না তিনি। এ সময় এক রিকশা-ভ্যান চালককে লাশটি থানায় নেওয়ার অনুরোধ করেন। তবে সেই চালকও তার ভ্যানে লাশটি না তুলতে আমাদের হাতে-পায়ে ধরেন। পরে নিজেই ভ্যানটিতে লাশটি তুলে চালিয়ে থানায় নিয়ে যাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net