1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঘূর্ণিঝড় আম্ফানে সবচেয়ে বেশী ঝুঁকিতে সাউখালীর পাঁচ গ্রামের মানুষ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

ঘূর্ণিঝড় আম্ফানে সবচেয়ে বেশী ঝুঁকিতে সাউখালীর পাঁচ গ্রামের মানুষ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২০
  • ৩১০ বার

নইন আবু নাঈমঃ
ঘূর্নিঝড় ‘আম্ফান’ যতই উপকূলের দিকে এগিয়ে আসছে, ততই আতঙ্ক ও উৎকন্ঠা বাড়ছে বাগেরহাটের শরণখোলার সবচেয়ে ঝুঁকিপূর্ণ সাউথখালী ইউনিয়নের মানুষের মাঝে। অরক্ষিত হয়ে পড়েছে সিডরে মৃত্যুপূরীখ্যাত সাউথখালী ইউনিয়নের বলেশ্বর নদ তীরবর্তী পাঁচ গ্রামের মানুষ।
২০০৭ সালে প্রলয়ংকারী সুপার সাইক্লোন সিডর প্রথম আঘাত হানে সাউথখালীতে। মৃত্যু হয়েছিলো ৭ শতাধিক মানুষের। আম্ফানের গতিপথও সেই সাউথখালীর দিকেই। অথচ সেখানকার দুই কিলোমিটার এলাকায় কোনো টেকসই বেড়িবাঁধ নির্মাণ হয়নি আজও। ভাঙা বাঁধের পাশে এখনো ঝুঁকি নিয়ে বসবাস করছে শত শত অসহায় পরিবার।
সামান্য ঝড় এলেই উৎকণ্ঠায় পড়ে যায় বাঁধভাঙা মানুষ। একেক বারের ঝড়ে সব নিশ্চিহ্ন হয়ে যায়। ঝড় থেমে গেলে আবার এসে বাসা বাঁধে সেখানে। সর্বশেষ গত ৯মে দক্ষিণ-সাউথখালীর গাবতলা আশার আলো মসজিদের সামনের ১০০ ফুটের অধিক ভেড়িবাঁধ বলেশ্বর নদীতে বিলীন হয়ে যায়। সেই আতঙ্কের রেশ কাটতে না কাটতেই ঘূর্ণিঝড় আম্ফানের খবর তাদেরকে আরো হতাশ করেছে।
চরম ঝুঁকির মুখে রয়েছে সাউথখালী ইউনিয়নের বগী, গাবতলা, দক্ষিণ-সাউথখালী, উত্তর-সাউথখালী ও চালিতাবুনিয়া গ্রামের প্রায় ১৫ হাজার পরিবার। সেখানকার দুই কিলোমিটার বেড়িবাঁধ সেই ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছে সিডরের পর প্রায় ১৩ বছর পর্যন্ত। প্রতিনিয়ত বাঁধ ভেঙে ভেঙে নিশ্চিহ্ন হচ্ছে গ্রামের পর গ্রাম। আম্ফান আঘাত হানলে সিডরের চেয়েও ভয়ঙ্কর পরিনতি হবে সেখানে।
বগী ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রিয়াদুল পঞ্চায়েত বলেন, সিডরে আমার স্ত্রী, ভাই, ভাইজিসহ তিন জন মারা গেছে। আমরা সেই থেকে দাবি করে আসছি একটি টেকসই বেড়িবাঁধের কিন্তু এখনো এই দুই কিলোমিটারে বাঁধের কোনো গতি হলো না। বর্তমানে বাঁধের যা অবস্থা তাতে এবারের ঝড় সবকিছু শেষ করে দিয়ে যাবে।
দক্ষিণ-সাউথখালী ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাকির হাওলাদার জানান, বগী থেকে দক্ষিণ-সাউথখালী গাবতলা আশার আলো মসজিদ পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় নদী শাসন ও জমি অধিগ্রহণ নিয়ে দীর্ঘদিনের জটিলতায় এখানে আজ পর্যন্ত টেকসই বেড়িবাঁধ হয়নি। এই দুই কিলোমিটারে নামমাত্র রিং-বাঁধ দেওয়া আছে, যা ঘূর্ণিঝড় আম্ফানে ভেঙে পুরো সাউথখালী ইউনিয়ণ প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হোসেন বলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের (সিইআইপি) মাধ্যমে শরণখোলার ৩৫/১ পোল্ডারের ৬২ কিলোমিটারে টেকসই বাঁধ নির্মাণ কাজ চলমান রয়েছে। কিন্তু এই পেল্ডারের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং সিডরের প্রবেশদার বগী ও দক্ষিণ-সাউথখালীর এ অংশে কোনো কাজ হয়নি। একারণে গোটা সাউথখালী এখন অরক্ষিত। ঘূর্ণিঝড় আম্ফান যদি আঘাত হানে তাহলে ইউনিয়নটি নিশ্চিহ্ন হয়ে যাবে। তাই সাউথখালীবাসীকে বাঁচাতে নদী শাসন ও অধিগ্রহণের জটিলতার সমাধান করে জরুরী ভিত্তিতে টেকসই বাঁধ নির্মাণে সরকারের কাছে জোর দাবি জানাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net