1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ছাতিয়ানী জনকল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামে সিএনজি স্টেশনে চাঁদাবাজি অভিযোগে মিছিল হাটহাজারী মাদরাসায় এলেন প্রধানমন্ত্রী নৃত্য, গান, কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস শ্রদ্ধাঞ্জলি বরুড়ায় আর্মি ছেলে পরিচয়ে নালিশী নিষেধাজ্ঞা ভূমি বেদখলের চেষ্টা  আসামী সুশেনের বিরুদ্ধে 

চৌদ্দগ্রামে ছাতিয়ানী জনকল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ৩৪৪ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ঈদুল ফিতর উপলক্ষে দ্বিতীয় ধাপে “ছাতিয়ানী জনকল্যাণ সংস্থা” এর উদ্যোগে ১৪০ টি হত-দরিদ্র, অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, নারিকেল, দুধ, কিসমিস, বাদাম ও খেজুর সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। বুধবার (২০ মে) বিকালে ঈদ সামগ্রী বিতরণ কাজের উদ্বোধন করেন সংস্থার আহ্বায়ক মো. আবুল কালাম কামাল ও প্রবীণ আ’লীগ নেতা মো. নজরুল ইসলাম মজুমদারর খোকন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাতিয়ানী জনকল্যাণ সংস্থার যুগ্ম-আহবায়ক মো. নূর হোসেন মোল্লা, সদস্য মানবাধিকার কর্মী মো. মাসুম, ওমর ফারুক শামীম, শাহাদাত হোসেন মোল্লা ও রাকিব মোল্লা, জামাল হোসেন মোল্লা, আব্দুল হক মোল্লা, বিশিষ্ট সমাজসেবক পেয়ার আহমেদ ভূঁইয়া, আবুল খায়ের ভূঁইয়া, আবুল বশর মোল্লা, গিয়াস উদ্দীন প্রমুখ। “ছাতিয়ানী জনকল্যাণ সংস্থা” এর পক্ষ থেকে ঈদ সামগ্রী পেয়ে অসহায় পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন। এসময় ছাতিয়ানী গ্রামের ব্যবসায়ী, প্রবাসী রেমিটেন্স যোদ্ধা সহ জনকল্যাণ সংস্থার ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমে যারা শ্রম, মেধা ও অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানান সংস্থার আহবায়ক মো. আবুল কালাম কামাল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net