1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টংগীতে রাস্তায় অবৈধ দোকানপাট উচ্ছেদ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান

টংগীতে রাস্তায় অবৈধ দোকানপাট উচ্ছেদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ৩০০ বার

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
টংগীর ঐতিহ্যবাহী পুরানো বাজারে ২০ বছর ধরে গড়ে উঠা সড়ক দখল করে অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে টংগী পূর্ব থানা পুলিশ। এসময় বাজারে রাস্তার উপর গড়ে উঠা প্রায় ১ হাজার অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। আজ সকাল ১১ থেকে ৩টা পর্যন্ত ৫ দিনব্যাপী এই উচ্ছেদ অভিযান শুরু হয়। গাজীপুর মেট্রো পলিটন পুলিশের সহকারী কমিশনার শাহাদাত হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় তার সাথে ছিলেন টংগী জোনের এসি থোয়াইওয়াং প্রু মারমা, টংগী পূর্ব থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম। স্থানীরা জানান, গত ২০ বছর ধরে স্থানীয় প্রভাবশালী বাচ্চু ও দলীয় নেতা-কর্মীরা বাজারে চলাচলের রাস্তা দখল করে অবৈধ দোকানপাট বসিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। পুলিশের আজকের এই উচ্ছেদ অভিযানে সাধারণ মানুষের চলাচলের রাস্তা দখল মুক্ত হলো। এব্যাপারে টংগী পূর্ব থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, আমি এই থানায় যোগদানের পর থেকেই অবৈধ দোকানপাট উচ্ছেদ করে আসছি। গতকাল (সোমবার) আমি পুলিশ পাঠিয়ে টংগী বাজার হাজী মার্কেটের সামনে গড়ে উঠা অবৈধ ফলের মার্কেট উচ্ছেদের নির্দেশ দিলে। স্থানীয় কয়েকজন চাদা আদায়কারী পুলিশকে উচ্ছেদে বাধা প্রদান করে। এই ঘটনার পর আমি আমার উর্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে আজকে পুরো বাজারের অবৈধ দোকানপাট উচ্ছেদ শুরু করি। এই অবৈধ স্থাপনা গত ২০ বছরে ও কেউ উচ্ছেদ করতে পারেনি স্থানীয় প্রভাবের কারনে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net