1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে নতুন ৪ জনসহ মোট করোনা পজিটিভ শনাক্ত ১১ জন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

নাঙ্গলকোটে নতুন ৪ জনসহ মোট করোনা পজিটিভ শনাক্ত ১১ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২০
  • ২৭৩ বার

নাঙ্গলকোট প্রতিনিধি :
নাঙ্গলকোটে নতুন করে আরো ৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১১ জনে দাঁড়ালো। গতকাল সোমবার দুপুরে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় থেকে নতুন ৪ জনের করোনা পজিটিভ শনাক্তের বিষয়টির তথ্য নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন, নাঙ্গলকোট পৌরসভার হরিপুর আমজাদ বাড়ির মাছ চাষি (৩৫)। ঢালুয়া ইউনিয়নের মকিমপুর গ্রামের পল্লী চিকিৎসক (৫৫), চিওড়া গ্রামের (৩৬) ও সাতবাড়িয়া ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের এক যুবক (২৮)। তাদেরকে উপজেলা স্বাস্থ্য বিভাগের র্যাপিড রেসপন্স টিমের অধীনে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেব দাস দেব ৪ জন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।
নাঙ্গলকোট পৌরসদরের মাছ চাষী গত এক সপ্তাহ পূর্বে তার জ¦র হওয়ায় সে নিজেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নমুনা দিয়ে আসে। গতকাল তার করোনার ফলাফল পজিটিভ আসে। সে জানায়, তার মধ্যে করোনার কোন উপসর্গ নেই। সে সুস্থ আছে। সে নাঙ্গলকোট পৌরসদর শাহী ঈদগাহ মসজিদে নিয়মিত নামাজ আদায়সহ তার শ^শুরবাড়ি পৌরসভার চৌগুরী গ্রাম এবং নাঙ্গলকোট পৌর বাজারে ঘুরাঘুরি করেন। ঢালুয়া ইউনিয়নের মকিমপুর গ্রামের পল্লী চিকিৎসকের স্থানীয় শুভপুর বাজারে ঔষধের ফার্মেসী রয়েছে। জানা যায়, পাশ^বর্তী বক্সগঞ্জ ইউনিয়নের মদনপুর গ্রামের করোনা পজিটিভ এক রোগী তার নিকট চিকিৎসা নেন। সাতবাড়িয়া গ্রামের যুবক ৭/৮দিন পূর্বে চট্রগাম থেকে বাড়ি এসে এলাকায় ঘুরাঘুরি করে। গত ৩দিন পূর্বে তার নমুনা সংগ্রহ করা হয়।
এদিকে, গতকাল সোমবার নাঙ্গলকোটের বটতলী ইউনিয়নের কাশিপুর গ্রামের স্বামী ও স্ত্রী দু‘জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তারা লাকসামে নমুনা পরীক্ষা করে। তাদের করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা যায়।
এর আগে গত ১৬ মে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের মদনপুর গ্রামের দু‘ভাই, জোড্ডা পূর্ব ইউনিয়নের পানকরা গ্রামের এক যুবক (২২), গত ১৩ মে দৌলখাঁড় ইউনিয়নের কান্দাল আটিয়াবাড়ি গ্রামের ভাই-বোন এবং ১১ মে উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের পূর্ববামপাড়া গ্রামের শ^াশুড়ি, পুত্রবধুর করোনা পজিটিভ শনাক্ত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net