1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নিদারুন কষ্টে সোনারগাঁয়ের পরিবহন শ্রমিকরা; কল্যান ফান্ড নিয়ে ক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফাহিম সব্যসাচী’র অন্তরে অচিন পাখি’ বই নিয়ে কুমিল্লায় পাঠ প্রতিক্রিয়া  লাকসামে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভোটের আগের রাতেই স্থগিত সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সরকারি রাস্তার জায়গা দখলের অভিযোগ, পাল্টা দাবি জমির মালিকের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার। ঈদগাঁওয়ে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক ইন্তেকাল করেছেন শিমুলিয়ায় ইউপি নির্বাচনী হাওয়া, ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচন-সংক্রান্ত মতবিনিময় সভা জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের উদ্যোগ বাঁশখালী বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

নিদারুন কষ্টে সোনারগাঁয়ের পরিবহন শ্রমিকরা; কল্যান ফান্ড নিয়ে ক্ষোভ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২০
  • ৩৪০ বার

শাহ জালাল, সোনারগাঁ ( নারায়ণগঞ্জ) :
দীর্ঘ প্রায় দেড়মাসেরও বেশি সময় ধরে কর্মহীন থেকে নিদারুন কষ্টে দিন পার করছে সোনারগাঁয়ের পরিবহন শ্রমিকরা। এই সময়ের মধ্যে শ্রমিকনেতা বা মালিকদের কেউ খোঁজ খবর না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। প্রশ্ন তুলেছেন গাড়ি চালাতে গিয়ে শ্রমিক কল্যান তহবিলের নামে প্রতিদিন যে গড়ে ৮০-১০০ টাকা চাদাঁ দিতেন সেই বিপুল পরিমান টাকা কোন কল্যানের জন্য খরচ করা হবে।

সরেজমিন মোগড়াপাড়া চৌড়াস্তা এলাকার কয়েকজন পরিবহন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, সরকারের সিদ্ধান্তে দেড় মাসেরও বেশি সময় ধরে বাস বন্ধ। বাসের চালক, হেলপার, কন্ট্রাক্টর, মিস্ত্রী সবাই প্রায় নিন্ম মধ্যবিত্ত বা নিন্মবিত্ত পরিবারের। এতোদিন কাজ বন্ধ থাকায় তাদের ঘরে খাবার যোগার করা কঠিন হয়ে পড়েছে। বাস মালিক, ড্রাইভার ও হেলপারদের অনেকেই অনাহারে অর্ধাহারে অমানবিক জীবন কাটাচ্ছেন।

তাদের দাবি, লকডাউনত আর মানা হচ্ছে না। মানুষ রিক্সা, অটোতে করে ঠিকই বের হচ্ছে। তাহলে আর গণপরিবহন বন্ধ করে লাভ কী? তাদের দাবি, হয় গাড়ি চালাতে দিতে হবে নয়তো সহায়তা দিতে হবে ।

সূত্রমতে, সোনারগাঁয়ে গণপরিবহন সেক্টরে মালিক সমিতি বা পরিবহন শ্রমিক সমিতি নামে কোন সংগঠন না থাকায় শ্রমিকদের কল্যাণে কেউ এগিয়ে আসছেন না। যদিও বছরজুড়ে বিভিন্ন সংগঠনের নামে গণপরিবহনে সীমাহীন চাঁদাবাজি চলে। দেশের পরিবহন শ্রমিকদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, দেশজুড়ে বিস্তৃত যাদের কার্যক্রম। বিভিন্ন যানবাহন থেকে কল্যাণ তহবিলের নামে প্রতিদিন গাড়ি প্রতি ৮০-১০০ টাকা করে আদায় করেন। সংগঠনটির রয়েছে বিপুল টাকার ফান্ড। তাবে চলমান পরিস্থিতিতে উপার্জনহীন শ্রমিকদের কোন কাজেই আসছে না এই সংগঠন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net