1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পটিয়ায় বেতন ভাতার দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী স্বনির্ভর দেশ গড়ায় বিরোধ থাকতে পারে না: সংসদে প্রধানমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ সংসদের স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হলো সংসদ অধিবেশন সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ঈদগাঁওয়ে নিম্নমানের ভিজিএফ চাল সরবরাহের অভিযোগ শুলক বহর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন আধুনিক ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে চাই – কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ

পটিয়ায় বেতন ভাতার দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২০
  • ২৮২ বার

পটিয়া,চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের পটিয়ায় বিসিক শিল্প নগরীর সামনে শ্রমিকরা ৪ ঘন্টা রাস্তায় ব্যারিকেট দিয়ে বিক্ষোভ করেছেন । পটিয়া উপজেলার শ্রীমাই এলাকার বিসিক শিল্প নগরীর সামনে শ্রমিকদের এই বিক্ষোভ হয়।  বিজিএমইএ ও শ্রম মন্ত্রনালয়ের সিদ্ধান্ত মোতাবেক গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা কম দেওয়ার অভিযোগে শ্রমিকরা এই বিক্ষোভ করেন।

সোমবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়কের পটিয়া উপজেলার শ্রীমাই এলাকার বিসিক শিল্প নগরীর সামনে শ্রমিকদের এই বিক্ষোভ হয়। রাস্তা ব্যারিকেট দেওয়ার কারণে মহা সড়কে ছোট যানবাহন চলাচলও বন্ধ ছিল। পরে শিল্প পুলিশের একটি টিম বিসিক শিল্প নগরীর আরেফিন টেক্সাইল মিলের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে শ্রমিকদের এক সমঝোতা বৈঠক হয়।

আগের দিন রবিবার রাতে ‘বিকাশের’ মাধ্যমে শ্রমিকদের টাকা প্রদান করা হয়।  পরে পটিয়া থানা পুলিশের উপস্থিতে শ্রমিকেরা ব্যারিকেট তুলে নেয়।
পটিয়া আরেফিন টেক্সাইল মিলের ব্যবস্থাপক পলাশ নাথ জানিয়েছেন, কিছু কিছু শ্রমিক না বুঝে আন্দোলন করেছেন। পরবর্তীতে তারা বৈঠকের মাধ্যমে বুঝতে পেরে আন্দোলন থেকে সরে দাঁড়ান। মঙ্গলবার থেকে শ্রমিকরা কাজে যোগদান করবেন।

তবে ‘বিকাশ’র মাধ্যমে যেসব শ্রমিকদের টাকা পাঠানো হয়েছে এতে যদি কোন শ্রমিক বেতন কম পেয়ে থাকেন তাদেরকে পুনরায় পরিশোধ করা হবে। পটিয়ায় বেতন ভাতার পরিশোধের দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করার বিষয়টি স্বীকার করেছেন থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net