1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দেনমোহর পরিশোধের শর্তে খোলা তালাকের আপোষনামা, চুক্তি অমান্যের অভিযোগ চলতি বছরে চবিতে ২৫ হাজার বৃক্ষরোপণ করা হবে : উপাচার্য প্রফেসর ড. আল ফোরকান পোকাযুক্ত আটা দিয়ে খাবার তৈরি, ৪৫ হাজার টাকা জরিমানা মাগুরায় থিয়েটার ইউনিটের উদ্যোগে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন  সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত মাগুরার বিভিন্ন দেয়ালে জুলাই গণঅভ্যুত্থান গ্রাফিতি চিত্র জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা  ৩ ছেলে প্রবাসে, নিঃসঙ্গ চন্দনাইশের আবদুর রহমানের লাশ মিলল ঘরে বন্যার্তদের পাশে বিএনপি: সাতকানিয়ায় কৃষক দলের ত্রাণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে মাহবুবুর রহমান শামীম জননিরাপত্তা ও সেবার মানোন্নয়নে নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২০
  • ৪৫৬ বার

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন করা হয়েছে। কেবলমাত্র জরুরি বিভাগে চিকিৎসা কার্যক্রম ব্যতীত অন্যান্য সকল বিভাগের কার্যক্রম অবরুদ্ধ (লকডাউন) রাখা হয়েছে। এই হাসপাতালের মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) এর করোনা শনাক্ত হওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় করোনা সংক্রমণ ঠেকাতে মঙ্গলবার থেকে বহিরাগত ও সর্বসাধারণের প্রবেশে কঠোর সতর্কতা জারি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, লাকসাম উপজেলা স্বাস্থ্য বিভাগ করেনা ভাইরাস সনাক্তকরণে নমুনা সংগ্রহ এবং চিকিৎসা দিতে একটি বিশেষ দল গঠণ করা হয়। ওই দলেরই একজন সদস্য স্বাস্হ্য কর্মী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে। এতে হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্সসহ সকল বিভাগের কর্মচারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
এদিকে ওই স্বাস্হ্য কর্মীর সংস্পর্শে থাকা দলের অন্যান্য সদস্য ছাড়াও হাসপাতালের প্যাথলজি বিভাগে কর্মরতদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল (কুমেক) ল্যাবে পাঠানো হয়েছে।
এই ব্যাপারে লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল আলী বিষয়টি নিশ্চিত করে জানান, মানবিক দিক বিবেচনায় সর্বোচ্চ সতর্কতায় জরুরি বিভাগে রোগীদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তবে অন্যান্য কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net