1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
২শ’ ছাড়ালো করোনায় মৃত্যুর সংখ্যা, আক্রান্ত ১৩ হাজারেরও বেশি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শিশু রামিসা হত্যার দায়ে সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড  ঈদগাঁওয়ে রেল ষ্টেশন বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রী টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ প্রতারণার মামলার আসামি নয়ন আদালত প্রাঙ্গণে বাদীকে হত্যার হুমকি সান মারিনোতে লাল-সবুজের উল্লাস, ইউরোপে প্রথম জয়ের স্বাদ হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন শহীদ জিয়ার সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতিই বর্তমান সরকারের প্রধান পথ: তথ্যমন্ত্রী

২শ’ ছাড়ালো করোনায় মৃত্যুর সংখ্যা, আক্রান্ত ১৩ হাজারেরও বেশি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২০
  • ২৯৮ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ২শ’ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন ৭ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২০৬ জন। আর দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৭০৯ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনায় সংক্রমিত ১৩ হাজার ১৩৪ ব্যক্তি শনাক্ত হলো।
দেশের করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।
গতকাল বৃহস্পতিবার ৭০৬ জন নতুন শনাক্তের কথা জানানো হয়েছিল। আর ১৩ জনের মারা যাওয়ার কথা জানানো হয়।
আজকের ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৯১ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত ২ হাজার ১০১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
আজকের ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯৪১ জনের করোনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ১ লাখ ১১ হাজার ৪৫৪ জনের নমুনা। দেশে এখন ৩৫টি ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। আজ দেশে করোনা শনাক্ত হওয়ার দু’মাস পার হয়েছে। দেশে প্রথম মাসে করোনায় আক্রান্তের সংখ্যায় ধীরগতি থাকলেও দ্বিতীয় মাসে তা ভয়াবহভাবে বাড়তে শুরু করে। দেশের করোনা আক্রান্তের শতকরা ৯৮ ভাগই আক্রান্ত হয় দ্বিতীয় মাসে অর্থাৎ এপ্রিলের ৮ তারিখের পর থেকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net