1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইয়েলো’ জোনে রাজশাহী নগরীসহ জেলার তানোর ও চারঘাট উপজেলা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন  কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব

ইয়েলো’ জোনে রাজশাহী নগরীসহ জেলার তানোর ও চারঘাট উপজেলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ৩৫৮ বার

মঈন উদ্দীন: জোনভিত্তিক সতর্কতায় ‘ইয়েলো’তে পড়েছে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকা ও জেলার তানোর এবং চারঘাট উপজেলা। প্রতি লাখে ৩-৯ জন সংক্রমিত হলেই ইয়েলো জোন। সেই হিসেবে এ তিন এলাকা এখন ইয়েলো জোনে। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য ইউনিভার্সাল২৪নিউজকে এ তথ্য জানিয়েছেন। তবে এ নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডা. এনামুল হক।
ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য বলছেন, ১৪ দিনের মধ্যে নমুনা পরীক্ষায় প্রতি ১ লাখে ৩-৯ জন শনাক্ত করোনা রোগী পাওয়া গেলে ওই এলাকা ইয়েলো জোন হিসেবে গণ্য হবে। এই হিসেব অনুযায়ী রাজশাহী সিটি কর্পোরেশন এলাকা, তানোর ও চারঘাট উপজেলা ইয়েলো জোনের মধ্যে পড়ছে। এই তিন এলাকাকে ইয়েলো জোন চিহ্নিত করে স্বাস্থ্য অধিদপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএফএম আঞ্জুমান আরা বেগম ইউনিভার্সাল২৪নিউজকে বলেন, সিটি কর্পোরেশন এলাকায় লোকসংখ্যা আট লাখ। কিন্তু সংক্রমিত ৪৯জন। বর্তমানে তিন সুস্থ ও একজন মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের জোনভিত্তিক বৈশিষ্ট্যের হিসেবে সিটি কর্পোরেশন এলাকা ইয়েলো জোনে এখন।
তবে রাজশাহীর সিভিল সার্জন ডা. এনামুল হক জানিয়েছেন, এ পর্যন্ত রাজশাহী সিটি ও জেলায় ১৪৫জন সংক্রমিত হয়েছেন। কিন্তু এরই মধ্যে অনেকেই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। যেমন তানোরে মোট সংক্রমিত হয়েছিল ১৭জন। কিন্তু ১২জনই এখন সুস্থ। চারঘাটে করোনা রোগীর সংখ্যা ১৪। তবে সুস্থ হয়েছেন দুই জন। কাজেই জোনভিত্তিক ভাগ এভাবে করা ঠিক হবে না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net