1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁহ ফরাজীপাড়া- পোকখালীর যোগাযোগ বিচ্ছিন্ন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আসছে মডেল খাল কর্মসূচি: বহুমুখী জীবিকা ও কর্মসংস্থানের সম্ভাবনা অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো

ঈদগাঁহ ফরাজীপাড়া- পোকখালীর যোগাযোগ বিচ্ছিন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৪৯২ বার

সেলিম উদ্দীন,কক্সবাজার:
ভারী বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারনে কক্সবাজার সদরের ঈদগাঁহর ফুলেশ্বরী নদীর (ঈদগাঁও নদী) জালালাবাদ ইউনিয়নের মনজুর মৌলভীর দোকান পয়েন্টে বেড়িবাধ তথা জালালাবাদ ফরাজীপাড়া সড়কের অংশবিশেষ ভেঙ্গে যাওয়ার কারনে ঈদগাঁহর সাথে ফরাজীপাড়া ও পাশ্ববর্তী পোকখালী ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বেড়িবাধ ভেঙ্গে যাওয়াতে পূর্ব ফরাজীপাড়া গ্রামের প্রায় ২ শতাধিক পরিবার পানিবন্দী অবস্থায় অদ্যবধি মানবেতর জীবনযাপন করছে।

সংবাদ পেয়ে ১৭ জুন বিকেলে সদর উপজলা নির্বাহী অফিসার মাহমুদুল্লাহ মারুফের নেতৃত্বে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী ও জালালাবাদের ইউপি চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইমরুল হাসান রাশেদ ভাঙ্গন এলাকা পরিদর্শণ করেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয় এবং বানবাসী পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ বলেন, পানি কমার সাথে সাথে ভাঙ্গন এলাকা মেরামতের কাজ শুরু করা হবে।

ওয়ার্ড মেম্বার নুরুল আলম জানান, ভাঙ্গন এলাকার বসতঘরগুলো ২ থেকে ৩ ফুট পানির নিচে তলিয়ে গেছে।

তিনি জানান, পানির তোড়ে উপড়ে গেছে প্রচুর গাছপালা। ভাঙ্গন এলাকার দৈর্ঘ্য আনুমানিক ১৫০ ফুটের মত হবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net