ঢাকা   ০১:০৮:১৮ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

করোনা সম্পর্কে এখনও জানার আছে অনেক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৪৩৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
প্রাণঘাতী করোনাভাইরাস সম্পর্কে এখনও অনেক কিছু জানার আছে। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনই মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসুস। খবর

ইউএন নিউজের।

ডব্লিউএইচও প্রধান বলেন, নতুন একটি ভাইরাসের মানে হচ্ছে আমরা যতদূর সম্ভব শিখছি। করোনার ব্যাপারেও আমরা বহু কিছু জেনেছি। তবে এখনও এ ব্যাপারে অনেক কিছু জানার বাকি রয়েছে।

তিনি বলেন, নতুন যে কোনো ভাইরাসকে রিয়েল টাইমে আয়ত্ত করা সহজ নয়। তবে আমরা বিশ্বাস করি এটা বিশ্ববাসীর প্রতি আমাদের দায়িত্বের অংশ। ফেব্রুয়ারির প্রথম থেকেই আমরা বলে আসছি উপসর্গহীন ব্যক্তিরাও করোনা সংক্রমণ ঘটাতে পারে। তবে এর মাত্রা প্রতিষ্ঠার জন্য আমাদের আরও গবেষণা প্রয়োজন।

গেব্রেয়েসুস বলেন, এখন পর্যন্ত আমরা যা জেনেছি তা হচ্ছে উপসর্গ বা লক্ষণযুক্ত ব্যক্তিদের শনাক্ত করা, বিচ্ছিন্নকরণ ও পরীক্ষা করা। এছাড়া তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের খোঁজ করে তাদের আইসোলেশনে রাখা। এগুলোই সংক্রমণ বন্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়। অনেক দেশ এই পদ্ধতিতে সংক্রমণ মোকাবিলায় সফল হয়েছে। এর আগে ঘেব্রিয়াসাস সতর্ক করে বলেন, করোনা মহামারি প্রতিরোধ দীর্ঘতর হবে এবং এতে আত্মতৃপ্তির কোনো অবকাশ নেই। বেশিরভাগ দেশ এখনও মহামারির প্রাথমিক পর্যায়ে রয়েছে। আবার কোনো কোনো দেশ এখন সংক্রমিত হতে শুরু করেছে।

তিনি বলেন, কোনো ভুল করবেন না। আমাদের অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। এই ভাইরাস দীর্ঘকাল আমাদের সঙ্গে থাকবে। ঘরে থাকার আদেশ ও শারীরিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করার জন্য নেওয়া পদক্ষেপই করোনা সংক্রমণ কমাতে পারে বলে জানান তিনি।

পশ্চিম ইউরোপের বেশিরভাগ অঞ্চলে মহামারি স্থিতিশীল হলেও আফ্রিকা, মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও পূর্ব ইউরোপে করোনাভাইরাসের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি