1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জের মিঠামইনে সালিশে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

কিশোরগঞ্জের মিঠামইনে সালিশে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ২৮০ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের মিঠামইনে শ্বশুর বাড়ির সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব মীমাংসায় আয়োজিত সালিশ বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়া ৪৯ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবাজুল (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুন) রাত ৯টার দিকে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ডাক্তারবাড়িতে অবস্থিত রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

মারা যাওয়া সাবাজুল মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের মীর বাড়ির আনু মিয়ার ছেলে।

গত ১৫ এপ্রিল রাতে সালিশ বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছিলেন সাবাজুল। এছাড়া সাবাজুলের আরো দুই ভাই মাহজুল (২৪) ও এবাদুল (২২) ও এ সময় ছুরিকাঘাতে আহত হয়।

জানা যায়, ঘাগড়া মীর বাড়ি গ্রামের আনু মিয়া ও রেনু মিয়ার মধ্যে শ্বশুর বাড়ির সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের সমাধানের জন্য গত ১৫ এপ্রিল রাতে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।

সালিশ বৈঠকের এক পর্যায়ে রেনু মিয়ার ছেলেরা আনু মিয়ার ছেলেদের উপর এলোপাতারী ছুরিকাঘাত করলে তিন ভাই সাবাজুল, মাহজুল ও এবাদুল (২২) গুরুতর আহত হয়।

মুমুর্ষ অবস্থায় সাবাজুল কে প্রথমে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখান থেকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে ঘাগড়া মীর বাড়ি গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।

বাড়িতে আসার পর তার অবস্থার অবনতি ঘটলে কয়েকদিন আগে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৩ জুন) রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

এর আগে আহত হওয়ার ঘটনায় আনু মিয়ার ছেলে সাইফুল মিয়া বাদী হয়ে ৮ জন কে আসামী করে মিঠামইন থানায় একটি মামলা দায়ের করেছিল।

মিঠামইন থানার ওসি মো. জাকির রব্বানী আহত সাবাজুলের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলামকে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। এ বিষয়ে পূর্বেই একটি মামলা দায়ের করা হয়েছিল।

জানা যায়, ঘটনার রাতে মীর বাড়ির লিয়াকত মীরের বাড়ির উঠানে আনু মিয়া ও রেনু মিয়ার মধ্যে সম্পত্তি বিরোধ নিস্পত্তির লক্ষ্যে এলাকাবাসী মিমাংসার জন্য বসেছিল। বিষয়টি মিমাংসাও হয়। সালিশানগণ প্রতিপক্ষ রেনু মিয়ার ছেলেদের আনু মিয়ার নিকট মাফ চাইতে বললে তারা মাফ না চেয়ে হঠাৎ ধারালো ছুরি দিয়ে আনু মিয়ার ছেলেদের উপর্যুপরি আঘাত করতে থাকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net