1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে ডমিনি ফাউন্ডেশন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন

কুমিল্লায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে ডমিনি ফাউন্ডেশন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৩২৪ বার

সংবাদ বিজ্ঞপ্তি:
করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের মুখে খাবার তুলে দিতে ডমিনি ফাউন্ডেশন ‘ ক্ষুধার্তের আহার’ কর্মসূচি হাতে নিয়েছে।
ডমিনি ফাউন্ডেশন সরকারি মাধ্যমিক শিক্ষকদের পরিচালিত একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন।
৫ই জুন কুমিল্লা শহরের বিভিন্ন স্থানে সুবিধা বঞ্চিত ও ভাসমান মানুষের হাতে খাবার তুলে দেয় সংগঠনটি।

ডমিনি ফাউন্ডেশন এর কুমিল্লার মুখপাত্র মুরাদনগর ডি.আর.পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আরিফিন হক বলেন , ‘যাদের কোনো আয় নেই অর্থাৎ সুবিধা বঞ্চিত পথশিশু এবং ভাসমান মানুষ, তাদের মুখে একবেলা খাবার তুলে দিতেই আমাদের এই প্রচেষ্টা। কাউকে একবেলা খাবার দিয়ে আমরা হয়তো সমাজকে ক্ষুধামুক্ত করতে পারবো না, তবে এটা নিশ্চিত তরুণদের হাত ধরেই একদিন না একদিন বাংলাদেশের সব সমস্যার সমাধান হবে। আমাদের এই প্রজেক্টের আওতায় প্রতি মাসে যে কোন একটি জেলায় অনুষ্ঠিত হচ্ছে, যা পর্যায়ক্রমে বাড়ানো হবে সামর্থ্য অনুযায়ী ।

তাছাড়া প্রত্যেক বিদ্যালয়ের গরীব শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা উপকরণ দেওয়ার আরেকটি প্রজেক্টও এই মাস থেকে পরিচালিত হবে যেটাও প্রতিমাসে একবার যে কোন স্কুলে সম্পন্ন হবে।

কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদ এর উপস্থিতিতে এই কার্যক্রম সম্পন্ন করা হয়।আবু সাঈদ জানান, ডমিনি ফাউন্ডেশন এর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তাদের এই উদ্যোগের পাশে থাকতে পেরে আমার খুব ভাল লাগছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net