1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চুনারুঘাটের খোয়াই নদী থেকে ৬৭ বস্তায় ১৬ লাখ টাকার চা পাতা আটক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জনগণের সেবক হিসেবে কাজ করুন : কর্মকর্তাদের উদ্দেশ্যে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পে-স্কেলের গেজেট প্রকাশে লাগবে আরও সময়, আসছে ৭ পৃথক এসআরও উন্নয়নের স্বার্থে দেশ বিরোধী ষড়যন্ত্রকারিদের কোন ছাড় দেয়া হবেনা -জেলা আইন শৃঙ্খলা সভায় এম পি মনোযার হোসেন খান নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদকসংক্রান্ত তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন  ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৮ আমি নির্বাচিত হলে চসিক সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১ (১,২,৩) কে একটি আধুনি ওয়ার্ড উপহার দেব- মহিলা কাউন্সিলর প্রার্থী রোকসানা বেগম মাধু গোলাপাহাড় মহাশ্মশান ও মন্দিরে ৪ পদে নতুন নেতৃত্ব, সভাপতি আর.কে. দাশ রুপু, সম্পাদক রুবেল দে

চুনারুঘাটের খোয়াই নদী থেকে ৬৭ বস্তায় ১৬ লাখ টাকার চা পাতা আটক

অভিনব কায়দায় চোরাই পথে আসছে ভারতীয় নিম্নমানের চা পাতা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৩১৫ বার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥
চুনারুঘাটে খোয়াই নদী দিয়ে পাচার হবার সময় ৬৭ বস্তা ভারতীয় অবৈধ চা পাতা আটক করেছে বিজিবি। আজ (১৪ জুন) রবিবার সকালে বাল্লা কোম্পানীর রেমা ও বাল্লা ক্যাম্পের একদল বিজিবি জওয়ান খোয়াই নদীর আশ্রাবপুর থেকে চোরাই চা পাতা আটক করে। আটক চা পাতার আনুমানিক মুল্য ১৬ লাখ টাকা। ধৃত চা পাতা বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়ান ক্যাম্পে জমা রাখা হয়েছে।

এলাকাবাসি ও বিজিবি সুত্র জানায়, ভারতের ত্রিপুরা রাজ্যের দুর্গাবাড়ি চা বাগান থেকে চোরাই পথে নিয়ে আসা ওই চা পাতা রেমা সীমান্তের গোপন স্থান দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। সুযোগ বুঝে চোরা কারবারীরা সেই চা পাতা বড় পলিথিন দিয়ে মুড়িয়ে খোয়াই নদী দিয়ে ভেলা বানিয়ে চুনারুঘাটের গোপন আড়তে নিয়ে যাচ্ছিলো।

খবর পেয়ে বিজিবি জওয়ানরা পুর্ব থেকে রাজার বাজারের আশ্রাবপুর এলাকায় উঁৎ পেতে বসে থাকে। পলিথিনে মোড়ানো চা পাতার ভেলা তাদের নজরে আসলে তারা চা পাতার ভেলা কিনারে ভিড়াতে বলে কিন্তু ভেলার মাঝি নদীতে ঝাপ দিয়ে ওই পারে চলে যায়। পরে এলাকাবাসির সহায়তার চা পাতার ভেলা আটকানো হয়।

বিজিবি ৫৫ ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার লেঃ কর্নেল সামীউল্লাহ চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিজিবি জোয়ানরা ৫ হাজার ৪শ কেজি চোরাই চা পাতা আটক করেছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net