ঢাকা   ০৬:২৫:০৫ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

টংগী পূর্ব থানার ওসির ফোনে পালিয়ে গেলো কিস্তি নিতে আসা দুই মাঠকর্মী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৩১২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

এফ এ নয়ন : টংগীতে সরকারি নির্দেশনা অমান্য করে ঋণের কিস্তি নিতে আসা দুই এনজিও কর্মী টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম এর ফোন পেয়ে পালিয়ে যায়।

জানা গেছে, আজ সকালে সিডর বাংলাদেশ নামের একটি এনজিওর দুই কর্মী ঋণের কিস্তি নিতে আসে। এ সময় এনজিওর ঋণ নেয়া সদস্যরা ঋণের কিস্তি পরিশোধে অপারগা প্রকাশ করে। এক পর্যায়ে এনজিওর দুই কর্মী বলেন, আমরা সরকারি নির্দেশনা নিয়ে এসেছি। সরকারি নির্দেশনার কাগজ দেখতে চাইলে এসময় ওই দুই কর্মী ভুয়া দুটি কাগজ দেখায়। যাতে কোন সরকারি সিলমোহর অথবা কোন সচিব পর্যায়ের কারো স্বাক্ষর ছিল না।

এনজিওর সদস্য মোসাঃ আনিসা বেগম জানান, আমরা সিডর বাংলাদেশ নামের একটি এনজিও ঋণ নিয়ে আমাদের ভাগ্যের চাকা সচল করতে চেয়েছিলাম। কিন্তু দেশের এই দুরবস্থার সময় আমরা কোন কাজকর্ম করতে পারছিনা। আমাদের সংসার নিয়ে চলতেই হিমশিম খেতে হচ্ছে। এ সময় আমাদের পক্ষে ঋণের কিস্তি দেয়া কোনভাবেই সম্ভব নয়। সরকার বলেছে এই পরিস্থিতিতে কোন ভাবেই ঋণের কিস্তি নেয়া যাবেনা। এমন কথা বলাতে কোনভাবেই এনজিও-র দুইকর্মী ঋণের কিস্তি ছাড়া যাবে না বলে হুঁশিয়ারি দেন।

এসময় ওসি ফোনে বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী কোনভাবেই ঋণের কিস্তি নেয়া যাবেনা বলে হুঁশিয়ারি দেন। অবস্থা বেগতীক দেখে এসময় পালিয়ে যায় এনজিওর ওই দুই কর্মী। যোগাযোগ করা হলে সিডর বাংলাদেশের টঙ্গী এরিয়া ম্যানেজারকে দেয়া হলে তিনি এ বিষয় কোন উত্তর দিতে পারেননি।

টঙ্গী পূর্ব থানার ওসি আমিনুল ইসলাম বলেন, দেশের ক্রান্তিকালে কোনভাবেই ঋণের কিস্তির আদায় করা যাবে না। এ মর্মে সরকারি কঠোর নির্দেশনা রয়েছে। পরবর্তী সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত কোন কিস্তি আদায় চলবে না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি