1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তরুণদের রক্ষায় তামাকের কর বৃদ্ধির দাবি এমপি আয়েনের অর্থমন্ত্রী বরাবর ডিও লেটার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা  মাগুরায় জুলাই সনদ বাস্তবায়ন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বানারীপাড়ায় কৃষক দলের সাধারণ সম্পাদক সুমনের ওপর হামলার অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় শেবাচিমে ভর্তি ঈদগাঁওয়ে ভোগান্তিতে ডজনাধিক পরিবার, ঘেরাবেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ ভাঙ্গুড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত উনকলায় প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা  নবীনগরে ভোলাচং উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও রাকিবুল ইসলাম

তরুণদের রক্ষায় তামাকের কর বৃদ্ধির দাবি এমপি আয়েনের অর্থমন্ত্রী বরাবর ডিও লেটার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ২৪৩ বার

আব্দুর রব, পবা : সিগারেট ও অন্যান্য তামাকজাত দ্রব্য শিশু ও তরুণদের ক্রয়-ক্ষমতার বাহিরে এবং হাতের নাগাল থেকে দূরে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন রাজশাহী-০৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন। তিনি বলেন, ‘এটি তরুণদের তামাক ব্যবহারে নিরুৎসাহিত করতে এবং জীবনব্যাপি নেশা থেকে দূরে রাখবে, যা প্রধানমন্ত্রীর তামাকমুক্ত বাংলাদেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে।’ সোমবার তামাকপণ্যের দাম বৃদ্ধির বিষয়ে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে রবিবার সকল তামাকজাত পণ্যের ওপর উচ্চহারে করারোপের দাবিতে অর্থমন্ত্রী বরাবর ডিও লেটার পাঠিয়েছেন তিনি।
এমপি আয়েন উদ্দিন বলেন, তরুণ প্রজন্মকে তামাকের গ্রাস থেকে বাঁচাতে সরকার এবং সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের তামাক নিয়ন্ত্রণে শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করার সাথে সাথে বর্তমান করোনা পরিস্থিতিতে জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় তামাক দ্রব্যের দাম বাড়ানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।’
সংসদ সদস্য আয়েন উদ্দিন বলেন, ‘বাংলাদেশে তামাকের ওপর বিদ্যমান কর-কাঠামো অত্যন্ত জটিল, পুরোনো ও দুর্বল। কোনো তামাককর নীতিমালা না থাকায় এ খাত থেকে সরকারের রাজস্ব আহরণের কোন সুনির্দিষ্ট দিকনির্দেশনা নেই। বিশেষ করে সিগারেটে ৪টি মূল্যস্তর থাকায় তামাকর ব্যবহারকারীরা সহজেই মূলস্তর পরিবর্তন করতে পারে, যা তামাকের ব্যবহার হ্রাসের বড় বাধা। তাই আসন্ন (২০২০-২০২১) অর্থবছরের বাজেটে সিগারেটের মূল্যস্তর চারটি থেকে কমিয়ে দুটিতে আনা প্রয়োজন। সেইসাথে তামাকজাত দ্রব্যের খুরচা মূল্যের উপর ৩% কোভিড-১৯ সারচার্জ আরোপ করা হলে প্রায় ১ হাজার কোটি টাকা বাড়তি আয় হবে যা সরকার কোভিড-১৯ মহামারী সংক্রান্ত স্বাস্থ্য ব্যয় এবং প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে ব্যয় করতে পারবে।’ তিনি মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গিকার ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ নির্মাণে এ ধরণের উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি বলেও উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net