1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে রাবেয়া হত্যার প্রতিবাদে ধর্ষকদের শাস্তি ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী স্বনির্ভর দেশ গড়ায় বিরোধ থাকতে পারে না: সংসদে প্রধানমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ সংসদের স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হলো সংসদ অধিবেশন সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ঈদগাঁওয়ে নিম্নমানের ভিজিএফ চাল সরবরাহের অভিযোগ শুলক বহর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন আধুনিক ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে চাই – কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ

নাঙ্গলকোটে রাবেয়া হত্যার প্রতিবাদে ধর্ষকদের শাস্তি ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ৩৬২ বার

আফজাল হোসাইন মিয়াজী,নাঙ্গলকোটঃ দিনে দুপুরে মোটর সাইকেল যোগে তিন জন ব্যক্তি ব্যাংকের লোক পরিচয় দিয়ে
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার, জোড্ডা ইউনিয়নের মান্দ্রা গ্রামের আলী মিয়ার মেয়ে রাবেয়া আক্তার (২০) নামে এক তরুণীকে গত ২৮ তারিখ রবিবার সকাল ১১ টায় গণধর্ষণ করে নিজ বাড়িতে নির্মম ভাবে হত্যা করে।

এমন নির্মম জঘন্য হত্যাকান্ডের প্রতিবাদে ধর্ষকদের শাস্তি ও দ্রুত গ্রেফতারের দাবিতে মঙ্গলবার বেলা ১২ টায় নাঙ্গলকোট পৌর সদরের নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজে গেইট এ
মানববন্ধনের আয়োজন করেন নাঙ্গলকোটের সর্বস্তরের জনগণ ও ছাত্র সমাজ। এসময় প্রতিবাদ কারীরা প্লেকার্ড হাতে বিভিন্ন স্লোগান নিয়ে দাড়িয়ে প্রতিবাদ জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌর সভার সাবেক মেয়র মনিরুজ্জামান খাঁন, দোষীদের শাস্তি ও গ্রেফতার চেয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন নাঙ্গলকোট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন দুলাল, সাংবাদিক কেফায়েত উল্লাহ্ মিয়াজী, নাঙ্গলকোট সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও সিএন নিউজ টোয়েন্টিফোরের সম্পাদক রবিউল হোসাইন রাজু, ছাত্রনেতা সেলিম জাহাঙ্গীর মন্টু, আব্দুল মুমিন, কামরুজ্জামান, ওমর ফারুক, আলী হোসাইন টিপু, শাহাজান আজাদ, সাইফুল ইসলাম হিরু, শরিফ উদ্দিন ভূঁইয়া।

এসময় বক্তরা নাঙ্গলকোটে এমন হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান, এবং আগামীকাল বুধবার উপজেলা নির্বাহী বরাবর স্বারক লিপি দেওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীদের সমন্বয়ক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ওমর ফারক। এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, শিক্ষার্থী ও নাঙ্গলকোট বাজারের ব্যবসায়ীগণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net