1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নারায়ণগঞ্জ থেকে চালু হলো গণপরিবহন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যুক্তরাষ্ট্রের ও ইসরায়েল যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনীর মৃত্যুতে গণঅধিকার পার্টি (পিআরপি) এর ক্ষোভ  খুটাখালীতে ওলামা মাশায়খদের ইফতার মাহফিল সম্পন্ন আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে নৃশংস হত্যাকাণ্ড আখ্যা, সুশীল ফোরামের তীব্র শোক ও ক্ষোভ প্রধান শিক্ষককে হত্যার হুমকি, শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ আমি নির্বাচিত হলে একটি আধুনিক ওয়ার্ড উপহার দেব- কাউন্সিলর প্রার্থী নাসিমা আলম  ঈদগাঁওয়ে ১ হাজার রোজাদারদের মাঝে প্রবাসীর ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে জামায়াত ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ন আর কত নারী-শিশু ধর্ষিত হলে বন্ধ হবে এই নৃশংসতা! – শিশু কিশোর সংহতি সংগঠনের মানববন্ধনে বক্তারা চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর মৃত্যুতে বাংলাদেশ কল্যাণ পার্টি-র শোক

নারায়ণগঞ্জ থেকে চালু হলো গণপরিবহন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২০
  • ৩১৩ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
নারায়ণগঞ্জ থেকে চলাচল শুরু করেছে বিভিন্ন গণপরিবহন। সোমবার (১ জুন) সকাল থেকে দীর্ঘ ২ মাস ৮ দিন পর গণপরিবহনগুলো যাত্রী নিয়ে চলাচল শুরু করে।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে নারায়ণগঞ্জসহ সারাদেশ থেকে চলাচলকারী সব ধরনের গণপরিবহন গত ২৪ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয়েছিল।

সকাল থেকে বিভিন্ন যানবাহনে নির্দেশনা মেনেই যাত্রী উঠানামা করতে দেখা গেছে। প্রতিটি বাস মিনিবাসের অর্ধেক আসন ফাঁকা রেখে চালানোর সিদ্ধান্ত দিয়েছে বিআরটিএ। এর ফলে পরিবহন মালিকেরা লোকসানের কথা উল্লেখ করে শতভাগ ভাড়া বৃদ্ধির দাবি করে। কিন্তু বিআরটিএর ভাড়া নির্ধারণে স্থায়ী ব্যয় বিশ্লেষণ কমিটি ঘণ্টা খানেকের বৈঠকে ৮০ শতাংশ ভাড়া বৃদ্ধির প্রস্তাব করে। এরপর এই নিয়ে সমালোচনা শুরু হলে রোববার সেতুমন্ত্রী ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির বিষয়টি চূড়ান্ত করেন।

এই ভাড়া হার করোনাকালের জন্য প্রযোজ্য হবে বলে সড়ক পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনঃপ্রযোজ্য হবে।

বন্ধন পরিবহনের চেয়ারম্যান ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন জানান, রোববার থেকে নারায়ণগঞ্জে গণপরিবহন চালুর কথা থাকলেও ভাড়া পুন:নির্ধারণের কারণে সোমবার ১ জুন থেকে চালু হয়েছে গণপরিবহন। নারায়ণগঞ্জ থেকে ঢাকামুখী বন্ধন, উৎসব ও হিমাচলের বেশিরভাগ সাধারণত ভিআইপি ৪৬ সিটের হয়ে থাকে। এসব বাসে ২৩ জন যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। ঢাকা-নারায়ণগঞ্জ রুটের এসব বাসগুলোতে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধিতে যাত্রীদের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৭ টাকা ৮০ পয়সা। আমরা স্বাস্থ্যবিধি ও সরকারের নির্দেশনা মেনেই গণপরিবহন চালাচ্ছি।বাসের চাকা মেরামত করছেন শ্রমিকরা। নারায়ণগঞ্জ বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি মোক্তার হোসেন জানান, নারায়ণগঞ্জ থেকে ঢাকামুখী বন্ধন, উৎসব ও হিমাচলের বাসগুলো ৪৬-৫৪ সিট পর্যন্ত রয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী বাসগুলোতে অর্ধেক যাত্রী চলতে পারবে। এছাড়া ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী শীতল এসি বাসের ভাড়া ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। শীতল বাসগুলো ৪৫ সিটের তাই অর্ধেক যাত্রী ২২ জন যেতে পারবে। এছাড়া কোনো লোকাল বাসে যাত্রীদের দাঁড়িয়ে নিতে পারবে না। বিধি অনুযায়ী সিটের অর্ধেক যাত্রী যেতে পারবে। সকাল থেকেই নারায়ণগঞ্জে গণপরিবহন চলাচল শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net