1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যানের ছেলে ও অস্ত্রসহ দুইজন আটক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ইসলামী ব্যাংকের ঋণ খেলাপি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ আলী  গ্রেফতার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল নবীগঞ্জে প্রিন্সিপাল হুমায়ুনের বিরুদ্ধে দূর্নীতি ও অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম এর অভিযোগ  নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে 

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যানের ছেলে ও অস্ত্রসহ দুইজন আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২০
  • ২৮৯ বার

মাহবুবুর রহমান: নোয়াখালী জেলা শহর মাইজদীর লক্ষ্মীনারায়ণপুর এলাকায় তিনটি দেশীয় তৈরি এলজিসহ দুইজনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) সোপর্দ করেছে স্থানীয়রা।

বুধবার বিকালে আনুমানিক ৩ টার দিকে স্থানীয় রশিদ ড্রাইভার বাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে- সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দার বকশীর ছেলে ইসমাইল বকশী (২৬) ও একই এলাকার মাইন উদ্দিন (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে দফায় দফায় ওই এলাকায় কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে মহড়া দিচ্ছিল তারা। পরে স্থানীয়দের বিষয়টি সন্দ্বেহ হলে মোটরসাইকেল আরোহি ওই দুই যুবককে আটক করে। পরে তাদের কাছে থাকা একটি হাত ব্যাগ কেড়ে নেয় স্থানীয় লোকজন। ওই হাত ব্যাগ খুলে দেখা যায় ব্যাগে তিনটি দেশীয় তৈরি এলজি। দুইজনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশে সোপর্দ করে।

জানতে চাইলে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. কামরুজ্জামান শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, অস্ত্রসহ আটককৃত দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net