ঢাকা   ০৯:৫৯:০১ পিএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বীর চট্টলাবাসীর আশীর্বাদ ডা. শাহাদাত : চবি ছাত্রদল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৪৩৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
বিএনপি’র সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক,
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত চসিক মেয়রপ্রার্থী ডাঃ শাহাদাত হোসেনের জন্মদিন উপলক্ষে নগরীর ষোলশহর স্টেশন এলাকায় শিশুদের মাঝে বিস্কুটের প্যাকেট বিতরণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

মঙ্গলবার (০২ জুন) বিকেলে এই কর্মসূচী পালন করা হয়।

এসময় চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শহিদ বলেন, ছাত্র রাজনীতি থেকে উঠে আসা নেতৃত্ব, বিএনপির ওয়ান ইলেভেনের পরীক্ষিত সৈনিক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন কেবল জাতীয়তাবাদী দলের নয়, বীর চট্টলার আপামর জনসাধারণের জন্য আশীর্বাদ। শিশুর মতো কোমলপ্রাণ ডা. শাহাদাত হোসেন একজন প্রকৃত মানব সেবক ও সৎ রাজনীতিবিদ তা ইতিমধ্যে উনার কর্মধর্মে প্রতীয়মান হয়ে উঠেছে।

চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহীদের নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরানুল হক, জসিম উদ্দিন ও চবি ছাত্রদল নেতা আরিফুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি