ঢাকা   ১০:৩০:৩৯ পিএম, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল ভারতের ত্রিপুরা সীমান্তে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার  নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস পালন মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামে টিচার্স টিম স্পিড ফাউন্ডেশনের পরীক্ষায় অংশ নিল ১২০০ শিক্ষার্থী গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন

ভেন্টিলেটরে থাকা করোনা রোগীদের সুস্থ করছে একটি ওষুধ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৩০৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
পরীক্ষামুলক বিভিন্ন ওষুধ ‍প্রয়োগের মধ্যদিয়ে করোনা নিয়ন্ত্রণে অনেক ক্ষেত্রে সাফল্য পাচ্ছেন চিকিৎসকরা। আমেরিকার মিশিগানের ডাক্তাররা একটি এন্টিবডি ওষুধ খুঁজে পেয়েছেন যেটি ভেন্টিলেটরে থাকা অনেক রোগীকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনেছে।

মানুষের দৈহিক উত্তেজিত অবস্থাকে শান্ত করার জন্য ব্যবহার হওয়া ওষুধ ‘টসিলিজুমাব’ করোনা রোগীদের প্রয়োগ করেছেন ইউনিভার্সিটি অব মিশিগানের ডাক্তাররা। যারা ভেন্টিলেটরে মৃত্যুর মুখোমুখি অবস্থায় ছিল। ফলাফলে দেখা যায়, যাদের ওষুধ প্রয়োগ করা হয়েছে তাদের মৃত্যুর হার যাদের প্রয়োগ করা হয়নি তাদের চেযে ৪৫ শতাংশ কমে গেছে। তবে এ ক্ষেত্রে আরো গবেষণার প্রয়োজন আছে বলে ডাক্তাররা মনেকরেন।
এ ওষুধটি সাধারণত মানব দেহে সংক্রমণ থেকে তৈরি হওয়া প্রতিক্রিয়া বন্ধ করে আইএল-৬ অনুকে আটকে দেয়ার মধ্যদিয়ে। অ্যাকটারমা বাণিজ্যিক নামে এ ওষুধ বিক্রি করে রোচে। মে মাসের শেষের দিকে রোচে ঘোষণা করেছিল তারা করোনা রোগীদের রেমডেসিবিরের সঙ্গে টসিলিজুমাব প্রয়োগ শুরু করেছে। তারা আশা প্রকাশ করে দুই ওষুধের সমন্বিত প্রয়োগের মাধ্যমে করোনা আক্রান্ত রোগীদের সুস্থ করা সম্ভব হবে।

সূত্র: টেকনোলোজিরিভিউ

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি