1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য আটক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর 

মাগুরায় আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২০
  • ২৬৮ বার

মোঃসাইফুল্লাহ; মাগুরার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোহাম্মদ জয়নাল আবেদীন জানান, মাগুরার সদর উপজেলার বেরইল -পলিতা ইউনিয়নের দিঘলকান্দি সুইজগেট এলাকা থেকে ডাকাতি করে পালানোর সময় একই ইউনিয়নের মনিরামপুর বাজার থেকে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য জান্নাত হোসেন (২৪)ও আব্দুর রহিম(২২) নামে ডাকাতির মালামালসহ আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে স্বর্নালংকার, দুইটি মোবাইলফোন, ঘড়ি, নগদ অর্থ ও একটি মটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এছাড়া ডাকাতিরকাজে ব্যবহৃত একটি ধারালো চাপাতি পাওয়া যায । আটককৃত ডাকাতদের বাড়ী রাঙামাটি জেলায় বলে জানা গেছে।

বিভিন্ন সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার (১৮জুন) রাত ৯ টার দিকে মো:শাহিন আলম নামে এক ব্যাক্তি , মাগুরা সদরের সেনেরচরের নিজ বাড়ী থেকে তার স্ত্রীসহ মোটরসাইকেলে জেলার মহম্মদপুরের নিত্যানন্দপুর গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে রাত ১০টার দিকে মাগুরা সদরের দিঘলকান্দি গ্রামের সুইজগেট ব্রিজের উপরে পৌঁছালে পূর্বে থেকে ওৎ পেতে থাকা আন্তঃজেলা ডাকাতদলের সদস্যরা রাস্তার উপরে বাঁশ দিয়ে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে, এ সময় ডাকাতেরা মোটর সাইকেলের চাবি জোরপূর্বক কেড়ে নিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ব্রিজের নিচে নিয়ে যায়, এবং ডাকাত মুসা শাকিল ওরফে রনি, ধারালো অস্ত্র চাপাতি দিয়ে শাহিন আলমের শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে গুরুতর আহত করে আতঙ্ক সৃষ্টি করে। অপরদিকে শাহিন আলমের স্ত্রীরগলায় থাকা স্বর্ণের চেইন, আংটি, ১ জোড়া কানের দুল, রুপার তৈরি বালা এবং শাহিন আলমের ১টি স্বর্ণের আংটি, ১টি স্যামসাং মোবাইল, হাত ঘড়ি এবং পকেটে থাকা নগদ ৮হাজার টাকা ও শাহিন আলমের ব্যবহৃত হিরো হোন্ডা মোটরসাইকেল যার রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো হ ৪২- ৪৯৬৪ সহ সর্বমোট অনুমানিক ২ লক্ষ ২৯ হাজার টাকার মালামাল নিয়ে যায় ডাকাতেরা।
পরে পথচারীদের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় আলম এবং তার স্ত্রীকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল এ চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ডাকাতির বিষয়টি এলাকায় জানাজানি হলে ডাকাতদল পালানোর চেষ্টা করলে মাগুরা সদরের আলোকদিয়ার মনিরামপুর বাজার থেকে দুই ডাকাতকে স্থানীয়রা আটক করে স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত ডাকাতদের গ্রেফতার করে। পরে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে ১৯ জুন, শুক্রবার রাতে জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে একটি স্বর্ণের আংটি, এক জোড়া কানের দুল, একটি রুপার তৈরি হাতের বালা, একটি ঘড়ি, একটি হিরো মোটরসাইকেল, ও নগদ ৮ হাজার টাকাসহ ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্র, ছুরি ও বাশ উদ্ধার করে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন আজ ২০ জুন শনিবার দুপুরে জানান- পুলিশসুপার, খান মোহাম্মদ রেজোয়ান-পিপিএম এর দিকনির্দেশনায় সঙ্গীয় ফোর্সসহ আমি নিজে এ অভিযান পরিচালনা করি। এ ঘটনায় মাগুরা সদর থানায় ১টি ডাকাতি মামলা রুজু করা হয়েছে,যার মামলা নং ১৯ তাং ১৯/৬/২০২০ইং।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net