1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানবিক ও দরদী ডাক্তার মুজিবুর রহমান রিপনের ইন্তেকাল, কুমিল্লা ও ঠাকুরগাঁও চলছে শোক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি

মানবিক ও দরদী ডাক্তার মুজিবুর রহমান রিপনের ইন্তেকাল, কুমিল্লা ও ঠাকুরগাঁও চলছে শোক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২০
  • ৩১৯ বার

মোঃসাইফুল ইসলাম,কুমিল্লা:
কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের শিশু বিভাগের সহযোগি অধ্যাপক ডা: মুজিবুর রহমান রিপন আর নেই।তিনি করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা ১২ টায় মৃত্যু বরণ করেছেন।ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।মৃত্যুকালে তিনি দুই শিশু পুত্র সন্তান, স্ত্রী ও মাতা-পিতা সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। উনার স্ত্রীও ডাক্তার।নাম ইসরাত জাহান পলা।তার গ্রামের ঠাকুরগাঁ জেলায়। তিনি কুমিল্লা নগরীর টমছমব্রিজ সেন্ট্রাল হাসপাতাল ও মডার্ন হাসপাতালে প্রাইভেট চেম্বার করতেন।
মারা যাওয়ার আগে তিনি স্ত্রীকে বলে গেছেন,ছোট ছেলেকে মাদ্রাসায় পড়াতে।ডাক্তার সাহেবের ছোট ভাইকে উপার্জন করার মতো যে কোন ব্যবস্থা করে দিতে এবং পর্দা মেনে চলতে।
খুবই মানবিক ডাক্তার তিনি।দরদী মন নিয়ে রোগি দেখতেন।সমস্যা থাকলে ফি নিতেন না।শিশু বিশেষজ্ঞ ডাক্তার হওয়ার কারনে শিশুরাই ছিলো তার রোগি।তিনি শিশুদের কোলে নিয়ে আদর করতেন ও উপহার দিতেন।সুন্দর আচরণে সবাই সম্মান করতেন তাকে।
ডাক্তার মুজিবুর রহমান রিপনের মৃত্যুতে কুমিল্লায় যারা উনাকে চিনতেন ওও তার কাছ থেকে চিকিৎসা নিয়েছেন তারা সবাই কাঁদছেন এবং দোয়া করছেন।পারিবারিক সূত্রে জানা গেছে,
ঢাকা থেকে সরাসরি তাকে নিজ জেলায় নিয়ে যাওয়া হবে ও পরিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net