ঢাকা   ০৮:৫৩:১৩ এএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ আসামী গ্রেফতার নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড

মানিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানাঃ মাস্ক পড়িয়ে দিলেন এসিল্যান্ড

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৩২৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি(খাগড়াছড়ি)প্রতিনিধি:- মানিকছড়ি উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ির আমতল সড়কে সরকারি নির্দেশনা ও সড়ক পরিবহন আইন অমান্য করার অপরাধে ভ্রাম্যমান আদালতে ৪ হাজার ৩শ টাকা জরিমানা করেন এবং যে সকল যাত্রী ও চালকদের মুখে মাস্ক ছিলনা তাদেরকে মাস্ক বিতরণ করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আসমা।

২৫ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় মানিকছড়ি উপজেলাধীন আমতলে করোনা পরিস্থিতি মোকাবিলায় জনসাধারণকে সচেতনতার লক্ষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আসমা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে না চলায় ও মোটরসাইকেল চালকদের হেলমেট ও বৈধ কাগজপত্র না থাকার অপরাধে সড়ক পরিবহন আইনে ১০টি মামলায় ৪ হাজার ৩শ টাকা জরিমানা করেন।

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফতা আসমা জানান, বর্তমান প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে সরকারি নির্দেশনা রয়েছে। কিন্তু অনেকেই তা মানছে না। তাই দিনদিন সংক্রমণের ঝুকি বাড়ছে। স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি