1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে সড়ক দূর্ঘটনায় আহত ৭ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

মানিকছড়িতে সড়ক দূর্ঘটনায় আহত ৭

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৩২০ বার

মো. ইসমাইল হোসেন, মানিকছকড়ি(খাগড়াছড়ি)প্রতিনিধি:- মানিকছড়ি উপজেলার তিনটহরী গুচ্ছগ্রাম এলাকায় আনসার বাহিনীর পিক-আপ নিয়ন্ত্রণ হারিয়ে ৬ আনসার সদস্যসহ ১ পথচারী আহত হয়েছে। বুধবার (১৭ জুন) সকাল ৮টার দিকে তিনটহরী গুচ্ছগ্রাম এলাকার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
তিনটহরী ২৫ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর সূত্রে জানা যায়, ২২ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর গুইমারার একটি পিক-আপ ২৫ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর তিনটহরী থেকে লক্ষীছড়ির উদ্দেশ্যে ছেড়ে তিনটহরী গুচ্ছগ্রাম এলাকায় আসলে হঠাৎ চাকা ফেঁটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ৬জন আসনার সদস্যসহ ১ জন পথচারী আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
আহতরা হলেন, আনসার সদস্য হাবিলদার সমীর পাল (৪৫), চালক মো. বাবুল মিয়া (৩৫), মোহাম্মদ সেলিম(৩৫), মোহাম্মদ কাউসার, মো. মেহেদী হাসান(৩৫), মো. জাহিদুল ইসলাম (৪০) ও পথচারী মো. জাহাঙ্গীর আলম (২০)।
মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসর ডা. হাসনাত মোহাম্মদ মেজবা জানান, আহতদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net