1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রংপুরে দানবীরের মৃত্যুতে সাবেক কমিশনারসহ এলাকাবাসীর শোক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ

রংপুরে দানবীরের মৃত্যুতে সাবেক কমিশনারসহ এলাকাবাসীর শোক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ৩৪০ বার

নুর আলম সিদ্দিকী মানু,স্টাফ রিপোর্টারঃ রংপুর মহানগরীর কোর্ট ঘাঘটপাড়ার বাসিন্দা বাবলু পাগলার মৃত্যুতে শোক প্রকাশ করে সৃতিচারণ করেন রংপুর সিটি করপোরেশনের সাবেক সফল ওয়ার্ড কমিশনার ও রংপুর জেলা জাতীয় পার্টি যুগ্ন সাধারন সম্পাদক মোঃ সাফিউল ইসলাম সাফি সহ এলাকাবাসীর শোকের মাতম। জননেতা জনাব সাফি বলেন, কোর্ট ঘাঘটপাড়ায় তার পৈত্রিক নিবাস সহজ সরল প্রকৃতির সদা হাস্যোজ্জল,অতিদরিদ্র একজন দানবীর,সে যাকে ভালোবাসতো শুধু তার কাছেই অভাব অভিযোগ,মান অভিমান,অসুখ-বিসুখ দুঃখ কষ্ট গুলো শেয়ার করত। তার মধ্যে আমি একজন। সে প্রায় দিন আমার বাসায় কচু শাক,ঢেঁকি শাক ও সবজি নিয়ে আসতো। প্রায় দিনের ন্যায় একদিন খুব সকালে দুই ব্যাগ শাক সবজি নিয়ে আমার বাসায় হাজির একটা আমাকে দিল আমি তাঁকে ২০০ টাকা জোর করে দিলাম সে কোনো ভাবেই টাকা নিতে চাইলো না আমি জোর করেই টাকাটা দিলাম এবং ওকে বললাম আরেকটা ব্যাগ কার জন্য? সে বললো মেয়র মোস্তফা ভাইয়ের জন্য। বলে সে মেয়র সাহেবের বাসায় গেলো। ঠিক বিকেলে আবারও আমার বাসার দরজায় ভাই ভাই বলে এক দানবিরের ডাক। দরজা খুলে দেখি আমার ভালোবাসার সেই অতিদরিদ্র দানবির। একই বেসে ব্যাগ হাতে আমি বললাম আবার কিরে? সরলমনা দানবির বললো আপনার জন্য কিছু ফলমূল নিয়ে এসেছি ভাই। নাছোড় বান্দা ফল দিয়েই ছাড়লো। আবারও ওকে জোর করে কিছু টাকা দিলাম। সে অনেক কথা যা লিখে শেষ করার মতো নয়। এই দরিদ্র দানবির আমার গর্ব আমার ভালোবাসা। দুনিয়ার সকল মায়াজাল ছিন্ন করে আজ সকাল ৯ ঘটিকায় বাবলু পাগলা তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আমার একজন ভালোবসার পাগলকে হারালাম। আমি গভীর ভাবে শোকাহত,মর্মাহত। হে আমার রব তুমি আমার এই ভালবাসার পাগলকে তোমার জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো আমিন। বাবলু পাগলার পরিবার ও এলাকাবাসীর আশঙ্কা সে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে। সিটি করপোরেশন তার নমুনা সংগ্রহ করেছে। আমাদের মরহুম বাবলু পাগলার জীবন থেকে শিক্ষা নেবার অনেক কিছু আছে বলে তিনি মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net