1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গাবালীতে কমিউনিটি ক্লিনিকে বাড়ছে রোগী,ঝুঁকি নিয়েই স্বাস্থ্যসেবা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে সাংবাদিক ফখরুদ্দীন ইমনের বোন সবুরা বেগমের ইন্তেকাল খুটাখালীতে অভিবাসীদের কল্যানে মাইগ্রেশন ফোরামের সভা অনুষ্ঠিত  প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেলে তারেক রহমানের সাক্ষাৎ নবীনগর উপজেলায় শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হলেন পার্থ চক্রবর্তী নবীনগরে টানা তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ স্কাউট শাহরিয়ার শুদ্ধ হাসিনা-কামালের সাজা বাড়াতে করা আপিল চেম্বার আদালতের কার্যতালিকায় ইরান ইস্যুতে বৃহস্পতিবার বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নবীনগরে সরিষা উৎপাদনে নতুন দিগন্ত: বারি সরিষা–২০ চন্দনাইশে দুই শত বছরের প্রাচীন শুক্লাম্বর দীঘির মেলায় পুণ্যার্থীদের ঢল নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

রাঙ্গাবালীতে কমিউনিটি ক্লিনিকে বাড়ছে রোগী,ঝুঁকি নিয়েই স্বাস্থ্যসেবা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ৩৬৪ বার

মাহমুদুল হাসান,রাঙ্গাবালী পটুয়াখালী প্রতিনিধিঃ করোনা ভাইরাস প্রাদুর্ভাবের মধ্যেই প্রত্যন্ত অঞ্চলের রোগীদের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন কমিউনিটি ক্লিনিকের কর্মীরা। অন্যান্য সময়ের থেকে ক্লিনিকে রোগীও বেড়েছে।

তার পরেও পটুয়াখালীর রাঙ্গাবালীতে করোনা ভাইরাসের মহামারিতে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ঝুকি নিয়েই স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশমতে সপ্তাহে ৬ দিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এসব ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার নিয়মিত সেবা দিচ্ছেন।

করোনার এই মহামারীতে সরকারী বেসরকারী হাসপাতালে গিয়ে রোগীরা ঠিক ঠাক চিকিৎসা সেবা না পেলেও কমিউিনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী সিএইচসিপিরা তাদের সেবা দিতে সদা প্রস্তুত রয়েছেন । সিএইচসিপিদের এমন সেবা পেয়ে সন্তুষ্ট গ্রামের হতদ্ররিদ্র মানুষ গুলোসহ জনসাধারণ।

এই উপজেলায় ১২টি কমিউনিটি ক্লিনিকের সেবা কেন্দ্র রয়েছে। প্রত্যন্ত গ্রাম-অঞ্চলে বেশির ভাগই ক্লিনিক গুলো হওয়ায় এখানে আয়ের মানুষ গুলো সেবা নিতে আসে। বঙ্গবুন্ধর স্বপ্নে গোড়া এই কমিউনিটি ক্লিনিকে গ্রামের হতদরিদ্র মানুষ গুলো বিনা মূল্যে সপ্তাহে ৬ দিন সেবা ও ঔষধ পেয়ে অনেক টা উপকৃত হচ্ছে।

মঙ্গলবার উপজেলার মৌডুবী ইউনিয়ন এর মুখরবান্দা কমিউনিটি ক্লিনিক ঘুরে দেখা যায়, সামাজিক দুরত্ব রেখে রোগীরা ঔষধ ও চিকিৎসা সেবা নিচ্ছেন। অন্যান্য সময়ের চেয়ে কমিউনিটি ক্লিনিক গুলোতে রোগী বেড়েছে দ্বিগুন হারে। করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে স্থানীয় কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবা পাওয়ায় খুশি স্থানীয় রোগীরা। কিন্তু যারা এই ঝুকির মধ্যে সেবা দিচ্ছে (সিএইচসিপিরা) তাদের নেই কোন সুযোগ সুবিধা। বেশির ভাগই মৌসুমি জ্বর, সর্দি, কাশি, গলাব্যাথা, পেট ব্যাথা, মাথা ব্যাথা, বমি ও পাতলা পায়খানা এ ধরণের সমস্যা নিয়ে আসা রোগীদের সেবা দিয়ে যাচ্ছে এসব ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলার মুখরবান্দা কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মোঃ নাইমুর রহমান বলেন, আমরা প্রতিনিয়ত ঝুকি নিয়েই সেবা দিচ্ছি, কেন না গ্রামের মানুষ গুলো ততটা সচেতন না হওয়ায় তারা কমিউনিটি ক্লিনিকগুলোতে বেশী ভীর করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net