1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামুতে রেডজোন ঘোষণা আসতেছে সম্ভাব্য রবিবার থেকে শুরু হবে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি আনোয়ারায় তিন দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও রক্তদান কর্মসুচির উদ্ভোধন মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা

রামুতে রেডজোন ঘোষণা আসতেছে সম্ভাব্য রবিবার থেকে শুরু হবে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২০
  • ৩০৩ বার

রামু প্রতিনিধিঃ
আগামী ২৮ জুন রোববার থেকে চৌমুহনী স্টেশনসহ আশেপাশের এলাকা করোনা সংক্রমণ রোধে রেডজোনের আওতায় আসতেছে! শীঘ্রই আনুষ্ঠানিকভাবে এই রেডজোন ঘোষনা করা হবে বলে রামু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
তারা আরো জানান রামুতে করোনা সংক্রমণ রোধে উপজেলা প্রশাসনের আয়োজিত জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংসদ সাইমুম সরওয়ার কমল এমপি।
সভাপতিত্ব করেন রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা।

জানা গেছে, রামুতে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি সদর ইউনিয়ন ফতেখাঁরকুলে। সদর ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল পুরো পরিবারসহ করোনায় আক্রান্ত, উপজেলা সহকারী কমিশনার (ভুমি), মো. সরওয়ার উদ্দিন ও তার স্ত্রী, উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী ক্যছাই মং চাক ও তার স্ত্রী । এছাড়াও ফতেখাঁরকুল ইউনিয়নে করোনায় সংক্রমিত হয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোতালেব, কক্সবাজার বেতারের সংগীত প্রযোজক বশিরুল ইসলাম, রামু প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সুনীল বড়ুয়া সহ ৪৫ জনসহ রামু উপজেলায় দুইশতাধিক কোভিট-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

উক্ত আলোচনা সভায় রামু থানার ভারপ্রাপ্ত কর্মকতা মো.আবুল খায়ের, স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া, উপজেলার বিভিন্ন স্থরের কর্মকতাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, পরিবহন মালিক- শ্রমিক সমিতির নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

৫ দিন পর কেন রেডজোন করে লকডাউন ঘোষণা জানতে চাইলে সভায় বক্তারা বলেন,,
কার্যকরের প্রস্তুতি চলছে,দায়িত্ব প্রাপ্ত কর্মীদের তালিকা প্রস্তুত,লকডাউন চলাকালীন অসহায় গরীব সাধারণ জনগণের জন্য ত্রান মজুদ কর্যক্রম চলছে।কর্মীদের সেফটি পোষাক,সমস্ত কিছু বিবেচনা করার জন্য এই বিলম্ব। কঠোর ভাবে লকডাউন ও রেড জোন কার্যকর করা হবে বলেও জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net