1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামুতে হিন্দু পরিবারের ওপর মাদক কারবারীর হামলা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার

রামুতে হিন্দু পরিবারের ওপর মাদক কারবারীর হামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২০
  • ৩১০ বার

উত্তম অরণঃ রামু উপজেলা হিন্দু মহাজোটের সদস্য সচিব ডাঃ উল্লাস ধরের পরিবারবর্গের উপর এলাকার চিহৃিত মাদককারবারি ও ভূমিদস্যু দের অর্তকিত হামলায় নারী সহ ৪ জন মারাত্মক আহত হয়েছেন।

সূত্রমতে রামু হিন্দু মহাজোটের সদস্য সচিব উল্লাস ধর’র জায়গার উপর হায়েনার দলের লোলুপ দৃষ্টি বহু আগে থেকে ছিল। সর্বশেষ ৪ জুন বিকাল ৩ টায় এলাকার চিহৃিত মাদককারবারি ও ভূমিদস্যু শুক্কুরের নেতৃত্ব সঙ্ঘবদ্ধ সন্ত্রাসী দল অতর্কিত ডাঃ উল্লাস ধরের ওপর হামলা চালায়। এই ঘটনায় মারাত্মক অাহত হয়েছেন ডাঃ উল্লাস ধরের ছোট ভাইয়ের স্ত্রী চম্পা ধর, রবিন ধর, সুভাষ ধর, বিলাস ধর। ঘটনায় চম্পা ধরের শ্লীলতাহানি সহ আর্থিক বিপুল ক্ষতির শিকার হয়েছে পরিবারটি।

হামলার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নেওয়া হয়। এ ঘটনায় বাদী হয়ে চম্পা ধর রামু থানায় মাদককারবারি ও ভূমিদস্যু সন্ত্রাসীদের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে এই ন্যাক্কার জনক হামলার ঘঠনায় তীব্র নিন্দা জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দগণ।

অবিলম্বে এই ঘটনার দায়ী মাদককারবারি ও ভূমিদস্যু সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

এদিকে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন সনাতনী ঐক্য ফোরামের কেন্দ্রীয় সভাপতি প্রতিভাময়ী মন্ডল, সাধারণ সম্পাদক শাওন চক্রবর্মী, নিখিল দাস ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সংগঠনটি এক বিবৃতিতে হামলাকারীদের রাত পোহানোর আগেই গ্রেফতার ও পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net