1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামেক হাসপাতালের আইসিইউতে একরাতেই তিনজনের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

রামেক হাসপাতালের আইসিইউতে একরাতেই তিনজনের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২০
  • ৩৮০ বার

মঈন উদ্দীন: করোনার উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে আইনিইউতে চিকিৎসাধীন তিনব্যক্তির মৃত্যু হয়েছে একইরাতে। রোববার দিবাগত রাত ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে তারা মারা যান।
মৃতরা হলেন- আহমেদ কুরিয়ার সার্ভিসের মালিক ও রাজশাহী নগরীর আলুপট্টি এলাকার বাসিন্দা নবুয়াত আলী (৫০), মহানগরীর শাহমখদুম থানার পবা নতুনপাড়া এলাকার বাসিন্দা মতিউর রহমান (৫৬) এবং জেলার বাঘা উপজেলার মনিগ্রাম এলাকার বাসিন্দা মো. সেন্টু (৪৮)। রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস মো. খায়রুল আতাতুর্ক জানান, মৃত তিনজনেরই করোনার উপসর্গ ছিল। তবে নমুনা পরীক্ষার আগেই তারা মারা গেছেন। মৃত্যুর পর তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। তারা করোনায় আক্রান্ত ছিলেন কি না তা নমুনা পরীক্ষার পরই বলা যাবে।
এর আগে রোববার সকাল ৯টার দিকে রামেক হাসপাতালের আইসিইউতে আইজ উদ্দিন (৭২) নামে আরেক ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে মারা যান। তার বাড়ি রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায়। তারও নমুনা সংগ্রহ করা হয়েছে বলে হাসপাতালের উপপরিচালক জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net