1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে করোনায় জনসমাগম করে সিগারেট-বিড়ি কারখানায় কর্মরত শ্রমিক ও কর্মচারীদের মানববন্ধন : চলছে ব্যাপক সমালোচনার ঝড় - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জালালাবাদ ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী এডভোকেট মো.শফিকুল আলম স্বপন ৫ই সেপ্টেম্বর লংমার্চ সফল করতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ ও গণসংযোগ এফ এ এফ মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে মানববন্ধন  বাংলাদেশের রাজনীতি ও জনগণের স্বার্থ: পরিবর্তন চাই, তবে কার জন্য? নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রয়াত বিএনপি নেতা আবুল হোসেন মানিকের কবর জিয়ারত করলেন এমপি ফখরুল ইসলাম  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৪ আসামী গ্রেফতার সাবেক মেয়র মনজুর আলম প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি’র ৮৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কর্ণফুলীতে বাউন্ডারি গেইট ভেঙে জায়গা দখলের অভিযোগ মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে বি এন পি’র  ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লালমনিরহাটে করোনায় জনসমাগম করে সিগারেট-বিড়ি কারখানায় কর্মরত শ্রমিক ও কর্মচারীদের মানববন্ধন : চলছে ব্যাপক সমালোচনার ঝড়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ২৯৮ বার

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট:
করোনাকালে নিয়মনীতির তোয়াক্কা না করে দীর্ঘক্ষণ শতভাগ দেশীয় মালিকানাধীন সিগারেট-বিড়ি কারখানায় কর্মরত শ্রমিক ও কর্মচারীদের রাস্তায় দাঁড় করিয়ে জনসমাগম করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে । এ ঘটনায় লালমনিরহাট জুড়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড়।
বৃহস্পতিবার ১৮ জুন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বড়বাড়ি-লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের মিশন মোড়ে শতভাগ দেশীয় মালিকানাধীন সিগারেট-বিড়ি কারখানায় কর্মরত শ্রমিক ও কর্মচারীর ব্যানারে প্রায় ২শতজন শ্রমিক ও কর্মচারী এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে। এতে দেশীয় ব্রান্ডের তামাকজাত পণ্যের উপর কর বাড়ানোর প্রতিবাদ জানিয়ে তারা মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় শ্রমিক ও কর্মচারীরা জনসমাগম করে অনেকেই অস্বস্তি বোধ করেন।

জানা গেছে, শতভাগ দেশীয় মালিকানাধীন সিগারেট-বিড়ি কোম্পানিগুলোর সাথে সম্পৃক্ত লাখো শ্রমিকের অস্তিত্ব রক্ষা এবং এ শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানিয়ে মানববন্ধনের আয়োজন করে ওই সংগঠন টি । লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় চত্ত্বরে করোনায় জনসমাগম করে সবাই এসে দাঁড় হয়। একে একে শ্রমিক ও কর্মচারীদের দাঁড় করিয়ে দেন শতভাগ দেশীয় মালিকানাধীন সিগারেট-বিড়ি কারখানায় কর্মরত শ্রমিক ও কর্মচারীবৃন্দের সভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি সবুজ আলী, সাধারণ সম্পাদক মিজান, সহসাধারণ সম্পাদক আমিনুর রহমান। পরে জনসমাগম করে মানববন্ধন কর্মসূচি শুরু হলে সেখানে শ্রমিক ও কর্মচারীবৃন্দ অস্বস্তি বোধ করেন।

এ সময় কয়েকজন শ্রমিক ও কর্মচারীরা সাংবাদিকদের বলেন, করোনা ভাইরাসের কারণে সরকার নির্দেশনা দিয়েছেন বাড়িতে থাকার। কিন্তু মানবন্ধনের জন্য আমাদের বাজারে আসতে হয়েছে। মানবন্ধনে অংশগ্রহণ করে অস্বস্তির মধ্যে পড়েছি। কিন্তু আমাদের কোন উপায় নেই।মানববন্ধনকারীরা জানান, সভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি সবুজ আলী, সাধারণ সম্পাদক মিজান, সহসাধারণ সম্পাদক আমিনুর রহমানের ডাকে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন । এই করোনার মধ্যে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে খারাপ লেগেছে বলে তারা মন্তব্য করেছেন।

এদিকে কারোনাকালে ওই সংগঠনের এমন কান্ডজ্ঞানহীন উদ্যোগে লালমনিরহাট জেলা জুড়ে চলছে ব্যাপক সমালোচনার ঝড়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net