ঢাকা   ০৪:৩৬:১০ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

শরনখোলায় প্রধাণমন্ত্রীর বিশেষ প্রনোদনার চেক প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৩৪৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নইন আবু নাঈমঃ
বাগেরহাটের শরনখোলায় করোনা পরিস্থিতিতে মাননীয় প্রধাণমন্ত্রীর বিশেষ আর্থিক প্রনোদনার অংশ হিসাবে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ৪৪৬টি মসজিদের ইমামদের মাঝে ৫০০০ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।
৯ জুন মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা ইসলামিক ফাউন্ডেশন শিক্ষক সমিতির সভাপতি জনাব হাফেজ মাওলানা মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন ইমামদের হাতে এসব আর্থিক সহায়তার চেক তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব আজমল হোসেন মুক্তা, উপজেলা প্রকল্প কর্মকর্তা রণজিৎ কুমার সরকার, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ মাসুম বিল্লাহ, ইসলামিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহীন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া দেশের সকল উপজেলার মসজিদের ইমামদের সরকারি প্রণোদনা হিসাবে আর্থিক অনুদানের ঘোষনা করেছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন শরণখোলা উপজেলার তালিকাভুক্ত ৪৪৬ টি মসজিদের ইমামদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি