1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে স্বাস্থ্য বিধি অমান্য করার দায়ে ভ্রাম্যমাণ আদাালতের জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেনীতে নিহত যুবদল নেতা ও কুমিল্লায় ক্ষতিগ্রস্ত ১ পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার মাগুরা-শ্রীপুর বিএনপি পরিবারের সাধারণ সভা ও কমিটি গঠন চন্দনাইশে আটককৃত চোরকে গণধোলাই দিল জনতা  চন্দনাইশ গুচ্ছ গ্রামে নেশাগ্রস্থ স্বামীর প্রহারে স্ত্রীর মৃত্যু, ঘাতক স্বামী আটক ভাঙ্গুড়ায় মেয়র প্রার্থী রফিকুল ইসলামের গণসংযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতালের সামনে নবজাতক রেখে পালানোর চেষ্টা,তরুণী আটক আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে কর্মী ভিসায় নতুন নিয়ম মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত  ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

শ্রীনগরে স্বাস্থ্য বিধি অমান্য করার দায়ে ভ্রাম্যমাণ আদাালতের জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৩৩২ বার

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ সংবাদদাতা: শ্রীনগরে করোনা মোকাবেলায় স্বাস্থ্য বিধি অমান্য করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। উপজেলা পরিষদ রোডসহ বিভিন্ন রাস্তায় ভ্রাম্যমাণ অভিযানের পরিচালনা করে মাস্ক ব্যবহার না করার দায়ে ১ জন ঠিকাদারের ম্যানেজার ও ১ অটো চালককে ১২০০ টাকা আর্থিক
জরিমানা করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ রহিমা আক্তার এই জরিমান আদায় করেন। জরিমানা আদায় করা হলেও এসময় ওই ব্যক্তিদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। অন্যদিকে কয়েকজন চালক মাস্ক পকেটে রেখে যানবাহন চলানোর দায়ে তাদেরকে
সর্তক করার পাশাপাশি সরকার নির্ধারীত স্বাস্থ্য বিধি অনুসারে প্রত্যেক রিক্সায় ১ জন ও প্রতি অটোর ২ জনের সিটে সর্বোচ্চ ৩ জনের বেশী যাত্রী না নেওয়ার
নির্দেশ দেওয়া হয়। এর পরেও স্বাস্থ্য বিধি অমান্য করা হলে ব্যাপক জরিমানাসহ আইন অমান্যকারীদের শাস্তির আওতায় আনা হবে বলেও কঠোর হুশিয়ারি বার্তা দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার জানান, সরকারের ঘোষিত
আইন মেনে চলা সকলের জন্য বাধ্যতামূলক। করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্য বিধি অমান্য করার অপরাধে এই জরিমানা করা হয়। এ সময় তিনি করোনা সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net