1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিলেট বিভাগে করোনা শনাক্ত ৪ হাজার ১৫৩ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

সিলেট বিভাগে করোনা শনাক্ত ৪ হাজার ১৫৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৩৯৮ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার : সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে । স্বাস্থ্য বিভাগ, সিলেট-এর তথ্য অনুযায়ী আজ রোববার সকাল পর্যন্ত এ বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ১৫৩ জন-এ। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২২৫০ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া, সুনামগঞ্জে দ্বিতীয় সর্বোচ্চ ৯৫০, পরের অবস্থানে হবিগঞ্জ ৫৩৮ জন আক্রান্ত হয়েছে। মৌলভীবাজার জেলায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম ৪১৪ জন।

আক্রান্তের পাশাপাশি এ বিভাগে করোনায় মৃতের সংখ্যাও বাড়ছে। বিভাগে মোট মারা যাওয়া ৭০ জনের মধ্যে সিলেট জেলায়ই মারা গেছেন ৫৫ জন। এছাড়া, মৌলভীবাজার ৪, হবিগঞ্জে ৬ ও সুনামগঞ্জ জেলায় ৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে সিলেট জেলায় ১০১ জন, সুনামগঞ্জে ১০০ জন, হবিগঞ্জে ৬৩ জন এবং মৌলভীবাজারে ৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ বিভাগে এখন পর্যন্ত ১০৮৩ জন রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩৪৫ জন সুস্থ হয়েছেন। এছাড়া, সুনামগঞ্জে ৩৭৪, হবিগঞ্জে ১৯২ এবং মৌলভীবাজারে ১৭৩ জন সুস্থ হয়েছেন। করোনায় আক্রান্তদের মধ্যে ডাক্তার-স্বাস্থ্যকর্মী, ম্যাজিস্ট্রেট, পুলিশ, সাংবাদিক, জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন পেশার লোকজন রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net