1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোয়েটার কারখানার ৫০০ শ্রমিক-কর্মচারীর পাওনা পরিশোধের দাবি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শ্রমিকের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান ঈদগাঁওয়ে বাস-কভার ভ্যান সংঘর্ষে চালক নিহত ভোলায় ইসলামে শ্রমিকের মর্যাদা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত  আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জে “শ্রমিক কল্যাণ ফেডারেশনে’র” র‌্যালি ও আলোচনা সভা আজ মহান মে দিবস ঈদগাঁওয়ে ড্রাইভার সেলিম বাবু হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অদম্য নারী পুরস্কার’ পেলেন প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

সোয়েটার কারখানার ৫০০ শ্রমিক-কর্মচারীর পাওনা পরিশোধের দাবি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৩৮২ বার

বিশেষ প্রতিবেদকঃ অঃএসঃতাঃ
ঃ রাজধানীর এইচ এম সোয়েটার (টার্গেট গ্রুপ) কারখানার প্রায় ৫০০ শ্রমিক-কর্মচারীর ন্যায্য পাওনা পরিশোধ ও কারখানা খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকরা।

রোববার (২৮ জুন) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. বাহারানে সুলতান বাহার। বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা মো. মোস্তফা ও কয়েকজন ক্ষতিগ্রস্ত শ্রমিক।

বক্তারা বলেন, রাজধানীর উত্তর বাড্ডায় স্বাধীনতার সড়কে অবস্থিত এইচ.এম. সোয়েটার (টার্গেট গ্রুপ) গত ২৫ মার্চ শ্রমিকদের সাধারণ ছুটি ঘোষণা করে এবং ঈদের (ঈদুল ফিতর) পর পুনরায় কর্মক্ষেত্রে যোগ দিতে বলা হয়। ঈদের পর কাজে যোগ দিতে গেলে দেখা যায়, কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই কারখানাটি বন্ধ করে দেয়া হয়েছে। মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের ন্যায্য পাওনাদি পরিশোধের ব্যাপারে যোগাযোগ করা হলে তারা নামমাত্র আড়াই হাজার করে টাকা দেন। ১১ জুন কারাখানা থেকে মেশিনাপত্র সরিয়ে ফেলা হয়। এখন চাকরি হারিয়ে প্রায় ৫০০ শ্রমিক-কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন।

আগামী এক সপ্তাহের মধ্যে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেয়া না হলে আগামী ৫ জুলাই উত্তরায় টার্গেট গ্রুপের হেড অফিস ঘেরাও করার হুমকি দেন শ্রমিকরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net