ঢাকা   ০২:০১:১৮ এএম, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
দি স্কলার ফাউন্ডেশন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত তাসখন্দে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ও এজিএমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ডিএমপি কমিশনার মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের ত্রৈমাসিক অগ্রগতি ও পরিকল্পনা অনুষ্ঠিত আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, সন্দেহ সিএনজি থেকেগাড়ির ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করেছে পুলিশ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর বৃহত্তর বাংলাবাজারে ৭ম শানে রিসালাত সম্মেলন অনুষ্ঠিত মাগুরায় জুলাই শহীদ আসিফ ইকবাল  ফাউন্ডেশনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি পথিকদের বিশুদ্ধ পানির জন্য কালির বাজারে নলকূপ উদ্বোধন করেন জামায়াতে ইসলামী 

কক্সবাজারে ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৩৩০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজার প্রতিনিধি:
করোনা মহামারি ও কঠোর লকডাউনের মাঝেও কক্সবাজারে থেমে নেই মাদক ব্যবসা।

শহরের চিহৃিত মাদক ব্যবসায়ীরা লকডাউনে প্রশাসনের ব্যস্ততার সুযোগকে কাজে লাগিয়ে চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা।

এরই ধারাবাহিকতায় কক্সবাজার শহরের দক্ষিণ টেকপাড়া থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের একটি টীম এই অভিযান চালায়।

আটক মাদক ব্যবসায়ীর নাম মোঃ ইউছুফ আলী (৫৯)।
সে লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মতলবপুর আটিয়াবাড়ি গ্রামের (বর্তমানে কক্সবাজার শহরের দক্ষিণ টেকপাড়া) মৃত মোহাম্মদ উল্লাহর ছেলে।

অভিযানের সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল বলেন এই ঘটনায় কক্সবাজার সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি