1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা আক্রান্ত রানা দাশগুপ্তকে ঢাকায় আনা হচ্ছে - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা মাগুরায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিরোধে মোটরসাইকেল শোডাউন  মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে নোয়াখালীর কবিরহাটে বালুবাহী পিক-আপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২  নোয়াখালীর সোনাইমুড়ী থানা পরিদর্শন করেছেন এসপি এন এম নাসিরুদ্দিন 

করোনা আক্রান্ত রানা দাশগুপ্তকে ঢাকায় আনা হচ্ছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ৩৪২ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনা আক্রান্ত রানা দাশগুপ্তকে ঢাকায় আনা হচ্ছে
করোনাভাইরাসে আক্রান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত ও তার স্ত্রীকে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হচ্ছে।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১১ টায় তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি চট্টগ্রাম ছাড়ে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বেসরকারি মেডিকেল সেন্টার হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগে দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রানা দাশগুপ্ত নিজেই ঢাকায় চিকিৎসা নিতে যাওয়ার বিষয়টি জানান।

রানা দাশগুপ্ত বলেন, ‘গত চার থেকে পাঁচদিন ধরে অনেক জ্বর ও গলাব্যথা ছিল। এরপর গত ১৫ জুন ইমপেরিয়াল হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসি। গতকাল রাত ১২টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আমার এবং আমার স্ত্রীর করোনাভাইরাস পজিটিভ এসেছে। সঙ্গে সঙ্গে আমরা হাসপাতালে চিকিৎসা নেয়ার সিন্ধান্ত নিয়েছি। তবে পুরোপুরি চিকিৎসা নেয়ার জন্য আমরা ঢাকায় চলে যাব।’

বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে চট্টগ্রামের বেসরকারি মেডিকেল সেন্টার কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net