1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামে করোনার রেডজোনে থাকছে সেনাবাহিনীর টহল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা মাগুরায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিরোধে মোটরসাইকেল শোডাউন  মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে নোয়াখালীর কবিরহাটে বালুবাহী পিক-আপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২  নোয়াখালীর সোনাইমুড়ী থানা পরিদর্শন করেছেন এসপি এন এম নাসিরুদ্দিন  সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা

চট্টগ্রামে করোনার রেডজোনে থাকছে সেনাবাহিনীর টহল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ২৬৩ বার

শামীমুর রহমান, বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম:
করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির বিবেচনায় রেড জোন ঘোষিত এলাকার জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ এবং অন্যান্য বিধিনিষেধ নিশ্চিতে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী।
মঙ্গলবার (১৬ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বর্তায় জানিয়েছে ‘রেড জোন এলাকাগুলো সরকারি নির্দেশনাবলী যথাযথ পালনের উদ্দেশ্যে সেনা টহল জোরদার করা হচ্ছে।’
চট্টগ্রাম নগরীর ১০টি ওয়ার্ডকে সরকার রেডজোন হিসেবে ঘোষণা করেছে। এরই মধ্যে ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডে মঙ্গলবার রাত ১২টা থেকে কঠোর লকডাউন কার্যকর হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে করোনা পরিস্থিতিস্থিতে চট্টগ্রামের বেসামরিক প্রশাসনের সাথে সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত মেজর আবু সাঈদ বলেন, ‘রেডজোন ঘোষিত এলাকায় টহলের নির্দেশনা পেয়েছি আমরা। সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা আমাদের পরিকল্পনা চুড়ান্ত করেছি। সরকারের অন্যান্য প্রশাসনের সঙ্গে সমম্বয় করে এবং জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবে আমাদের সদস্যরা।’
প্রসঙ্গত, করোনাভাইরাস প্রতিরোধে ২৪ মার্চ থেকে সশস্ত্র বাহিনীর সদস্যরা মাঠে থেকে বেসামরিক প্রশাসনকে সহায়তা করছে।
করোনাভাইরাসের বিস্তার রোধে সারাদেশে টানা ৬৬ দিন সাধারণ ছুটি শেষে ৩১মে থেকে বেশিরভাগ বিধিনিষেধ তুলে নেয় সরকার। এরপর প্রতিদিন সংক্রমণ বাড়তে থাকে। তারপর করোনার বিস্তার ঠেকাতে এলাকাভিত্তিক সংক্রমণ ও মৃত্যুর হার বিবেচনায় লাল, হলুদ ও সবুজ জোনে ভাগ করে প্রয়োজন অনুযায়ী বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত গ্রহণ করে সরকার।
করোনাভাইরাস প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটির শনিবারের সভায় চট্টগ্রাম নগরীর ১০টি ওয়ার্ডকে রেডজোন হিসেবে চিহ্নিত করে। ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড ছাড়া চট্টগ্রাম নগরীর রেডজোন ঘোষিত অন্যান্য ওয়ার্ডগুলো হলো— ১৪ নম্বর লালখানবাজার ওয়ার্ড, ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড, ২০ নম্বর দেওয়ানবাজার ওয়ার্ড, ২১ নম্বর জামালখান ও ২২ নম্বর এনায়েতবাজার ওয়ার্ড, ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ড, ৩৭ নম্বর উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ড, ৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ড, ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ড। উত্তর কাট্টলীর পর বাকি ওয়ার্ডগুলোও পর্যায়ক্রমে লকডাউন করা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
লাল, হলুদ, সবুজ- এই তিন ধরনের এলাকায় কীভাবে কাজ চলবে, তা নিয়ে সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ নির্দেশনা দিয়েছে। রেড জোনে সাধারণ ছুটি ঘোষণা করে সব অফিস-কারখানা বন্ধ রাখতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net